Vande Bharat Express Train: জুন মাসেই এই স্টেশন থেকে ছুটবে নয়া বন্দে ভারত! আরও সহজ হবে মহাদেব দর্শন
Vande Bharat Express Train: যাত্রীদের জন্য বড় বড় খবর। খুব শীঘ্রই টাটা নগর থেকে বারাণসী পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Tatanagar-Varanasi Vande Bharat Express)। সব কিছু ঠিক থাকলে আগামী জুন মাসেই এই ট্রেন পরিষেবা শুরু হতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে এই রেল রুট নিয়ে আলোচনা চলছিল। অবশেষে তা বাস্তবের মুখ দেখতে চলেছে বলেই জানা যাচ্ছে।
টাইমস নাও'য়ের প্রকাশিত খবর অনুযায়ী, টাটানগর থেকে বারাণসীর দূরত্ব প্রায় ৬০০ কিমি। বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express Train) চালু হলে এই দুরত্ব অতিক্রম করতে অনেকটাই কম সময় লাগবে। মাত্র কয়েকঘণ্টার মধ্যেই মহাদেব দর্শনে যেতে পারবেন সে রাজ্যের মানুষরা। শুধু দ্রুত পৌঁছে যাওয়া নয়, বন্দে ভারতে এই সফর হবে খুবই আরামদায়ক। আর রুটে অর্থাৎ টাটা নগর-বারাণসী বন্দে ভারত চালাতে রেলের তরফে দ্রুত পরিকাঠামো উন্নতির কাজ করা হবে।

একই সঙ্গে টাটানগর রেলওয়ে স্টেশনের ৩ নম্বর ওয়াশিং লাইনকে উচ্চ-ভোল্টেজ পাওয়ার সাপ্লাই সুবিধা দেওয়া হচ্ছে। সেখানে ভারতের মাটিতে তৈরি সেমি বুলেট ট্রেনগুলির কোচগুলিকে সাফাই এবং রিপায়ারিংয়ের কাজ করা হবে। করা হবে সমস্ত ধরনের রক্ষণাবেক্ষণের কাজ। একই সঙ্গে রক্ষণাবেক্ষণের কাজ দ্রুত করার জন্য সেখানে নতুন জিআই পাইপও বসানো হবে।
দৈনিক হিন্দুস্তানের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত টাটা নগর থেকে বারাণসী পর্যন্ত নয়া এই রেল পথে বন্দে ভারত এক্সপ্রেস চালানো নিয়ে রেলের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি তবে রেলের এক সূত্রের খবরের ভিত্তিতে ওই সংবাদমাধ্যম জানাচ্ছে রেল বোর্ড বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। এমনকী বন্দে ভারত স্লিপার এই রুটে চালানো যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তবে রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ কারশেড তৈরি হয়ে গেলেই এই ট্রেন চালনোর বিষয়ে রেল বোর্ড সবুজ সঙ্কেত দিতে পারে বলে খবর।
Vande Bharat Express Train: এখন কোনও ট্রেন চলছে?
বর্তমানে টাটানগর থেকে বিহারের রাজধানী পাটনা এবং ওডিশার বেহরাম্পুরের জন্য বন্দে ভারত চালানো হচ্ছে। ঝাড়খণ্ডে, রাঁচি-হাওড়া বন্দে ভারত ট্রেন ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে এবং রাউরকেলা বন্দে ভারত ট্রেন নিয়েও চলছে আলোচনা। টাটানগর হয়েই এই ট্রেন চালানো হয়। সপ্তাহে ছয়দিন চলে এই ট্রেন। তবে বারাণসী-টাটানগর ট্রেন চালানো হলে\ উত্তর প্রদেশ তো বটেই, বিহারের মানুষ অনেক উপকৃত হবে। বর্তমানে এই রুটে কোনও ট্রেন নেই।












Click it and Unblock the Notifications