Tata Punch HBX: সবথেকে সস্তার Micro SUV নিয়ে এসে চমক! রইল গাড়িটির খুঁটিনাটি সমস্ত তথ্য

Tata Motors Micro SUV Tata Punch HBX: নতুন করে চাঙ্গা হচ্ছে গাড়ির বাজার। করোনা পরিস্থিতিতে গণপরিবহণ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করছেন অনেকে। এই অবস্থায় গাড়ি কিনছেন অনেকে। তবে গাড়ি বাজারে দীর্ঘদিন ধরে টাটার Micro SUV নি

Tata Motors Micro SUV Tata Punch HBX: নতুন করে চাঙ্গা হচ্ছে গাড়ির বাজার। করোনা পরিস্থিতিতে গণপরিবহণ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করছেন অনেকে। এই অবস্থায় গাড়ি কিনছেন অনেকে।

তবে গাড়ি বাজারে দীর্ঘদিন ধরে টাটার Micro SUV নিয়ে চর্চা চলছিল গাড়িপ্রেমীদের মধ্যে। অবশেষে প্রকাশ্যে আনা হল গাড়িটি।

সোমবার এই গাড়ির ঝলক সামনে নিয়ে এসেছিল দেশের অন্যতম বৃহৎ গাড়ি প্রস্তুতকারী সংস্থা টাটা। সংস্থার তরফে এই গাড়ির নাম রাখা হয়েছে Tata Punch।

এটি সংস্থার তৈরি সবথেকে সস্তার এসইউভি হতে চলেছে। একেবারে unique features ঠাসা রয়েছে এই গাড়িটি।

২১ তারিখ টাটার তরফে একটি টুইট

২১ তারিখ টাটার তরফে একটি টুইট

শোনা যাচ্ছে খুব শীঘ্র সংস্থার তরফে Micro SUV Tata Punch HBX গাড়িটি ভারতের গাড়ি বাজারে নামাতে চলেছে। সংস্থার দাবি, তাঁদের তৈরি সবথেকে সস্তার Micro SUV সমস্ত মানুষের কাছে রীতিমত পছন্দের হবে।

চলতি মাসের ২১ তারিখ টাটার তরফে একটি টুইট করা হয়েছিল। সেখানে এই গাড়িটির কিছুটা ঝলক সামনে নিয়ে আসা হয়েছিল। আর সেই সময়ে খুব ছোট করে এই গাড়ির ব্যপারে বলা হয়েছিল।

শুধু তাই নয়, খুব সস্তার এই Micro SUV সামনে নিয়ে আসা হবে বলেও জানানো হয়। আর সেই থেকে এই গাড়িটিকে নিয়ে শুরু হয় জোর চর্চা।

গত বছর গাড়িটির কনসেপ্ট মডেল নিয়ে আসা হয়!

গত বছর গাড়িটির কনসেপ্ট মডেল নিয়ে আসা হয়!

টাটার তরফে গাড়িটিকে একাধিকবার দেশের রাস্তায় টেস্টিং করানো হয়েছে। সমস্ত রাস্তায় এই গাড়িটি চলার যোগ্য কিনা সে বিষয়ে বারবার দেখা হয়। আর সেই কারণে অনেকের চোখেই পড়েছে টাটার তৈরি এই Micro SUV।

Tata Punch এ একগুচ্ছ নয়া ফিচার রয়েছে। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কম চর্চা হচ্ছে না। গত বছর অটো এক্সপোতে টাটার তরফে এই গাড়িটির কনসেপ্ট মডেল নিয়ে আসা হয়। কেন এই গাড়িটি অন্যান্য গাড়ির থেকে আলাদা তা জানানো হয় গাড়িপ্রেমীদের।

একগুচ্ছ নয়া ফিচার দেওয়া রয়েছে

একগুচ্ছ নয়া ফিচার দেওয়া রয়েছে

এটি টাটার প্রথম SUV যেখানে Agile লাইট Flexible Advance Architecture ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, এই গাড়িতে আরও অত্যাধুনিক সুবিধা দেওয়া রয়েছে। মূলত ইয়ং জেনারেশনকে টার্গেট করে এই গাড়িটিকে সম্পূর্ণ ভাবে তৈরি করা হয়েছে। Micro SUV হলেও এই গাড়িটি সবদিক থেকে SUV ফিচারে ঠাসা।

আরও কি কি ফিচার আছে গাড়িটিতে

আরও কি কি ফিচার আছে গাড়িটিতে

১) Tata Punch এর গাড়িটিতে অত্যাধুনিক বেশ কিছু সুবিধাও দেওয়া রয়েছে। যেমন জানা যাচ্ছে এই গাড়িটিতে daytime running lights (DRLs) সিস্টেম রয়েছে। যেমন Tata Harrier এবং Tata Safari মডেলে দেওয়া রয়েছে তেমনই এই সুবিধা দেওয়া রয়েছে।

এই DRLs সিস্টেমের নীচে headlamp cluster এর সুবিধা দেওয়া রয়েছে। সংস্থার তরফে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে! যেখানে বলা হয়েছে যে সমস্ত সুবিধা একটা জায়গাতে দেওয়া রয়েছে।

২) Tata Punch গাড়িটি পুরোপুরি যাত্রী সাচ্ছন্দের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। গাড়িটিকে দেখতেও অসাধারণ। লুকে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। গাড়ির টায়ার এবিং রিয়র লুকেও অসাধারণ লাগে।

মনে করা হচ্ছে, গাড়ির দামেও টাটার তরফে দারুণ একটা ধামাকা দেওয়া হবে। বলা হয়েছিল যে এটি নাকি টাটার তৈরি সবথেকে সস্তার Micro SUV হবে। ফলে দামে তো চমক থাকবে।

Mahindra KUV 100 কিংবা Maruti Suzuki ignis এর সঙ্গে প্রতিযোগিতার বাজারে নামাতে চায় এই গাড়িটি। শুধু তাই নয়, Hyundai এর তরফেও Micro SUV Casper খুব শীঘ্র লঞ্চ হতে চলেছে। আর সেই কারণে দামের বিষয়টি অবশ্যই ভাবছে টাটা। এমনটাই মনে করছেন গাড়িপ্রেমীরা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+