একবছরেই তৈরি হয়ে যাবে নতুন সংসদ ভবন! বরাত পেল টাটারা

একবছরেই তৈরি হয়ে যাবে নতুন সংসদ ভবন! বরাত পেল টাটারা

একবছরেই সাংসদরা নতুন সংসদভবনে বসতে পারবেন। টাটা প্রজেক্টস লিমিটেড নতুন পার্লামেন্ট ভবন তৈরির বরাত পেয়েছে। প্রজেক্টের খরচ ধরা হয়েছে ৮৬১.১ কোটি টাকা।

একবছরেই তৈরি হবে নতুন সংসদ ভবন

একবছরেই তৈরি হবে নতুন সংসদ ভবন

একবছরের মধ্যেই নতুন সংসদ ভবন তৈরি হয়ে যাবে। যা তৈরির জন্য বরাত পেয়েছে টাটাদের সংস্থা টাটা প্রজেক্টস লিমিটেড। নতুন সংসদ ভবন তৈরি করতে প্রাথমিক খরচ ধরা হয়েছে ৮৬১.১ কোটি টাকা।

সর্বনিম্ন দর টাটাদেরই

সর্বনিম্ন দর টাটাদেরই

দরপত্র দিয়েছিল সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। সংসদ ভবন তৈরি ছাড়াও পাঁচ বছরের রক্ষণাবেক্ষণের ভারও দেওয়ার কথা বলা হয়েছিল। দরপত্র খোলার পর দেখা যায় টাটা প্রজেক্টস লিমিটেড সর্বনিম্ন দর দিয়েছে।

উচ্ছ্বসিত টাটাগোষ্ঠী

উচ্ছ্বসিত টাটাগোষ্ঠী

তবে দরপত্র ছাড়াও আর্থিক ও প্রযুক্তিগত দিকটিও দেখা হয়েছিল। তবে নতুন পার্লামেন্ট ভবন তৈরির বরাত পেয়ে উচ্ছ্বসিত টাটাগোষ্ঠী। বিবৃতিতে তারা জানিয়েছে, নতুন সংসদভবন প্রকল্পের দায়িত্বের কথা শেয়ার করতে পেরে আনন্দিত।

বাকি যারা দরপত্র দিয়েছিল

বাকি যারা দরপত্র দিয়েছিল

টাটাদের কাছাকাছি যাদের দরপত্র ছিল তাদের মধ্যে রয়েছে লার্সেন অ্যান্ত ট্যুবরো। তারা ৮৬৫ কোটি টাকার দরপত্র দিয়েছিল। সিপিডব্লুডির অনুমান ছিল নতুন সংসদ ভবন তৈরিতে ব্যয় হতে পারে ৯৪০ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+