জামশেদপুরে টাটা মোটরসে চূড়ান্ত অচলাবস্থা, অনশন-বিক্ষোভে ৬ হাজার কর্মী
টাটা মোটরস প্লান্টে জামশেদপুরে কর্মীদের একটা বড় অংশ গত তিনদিন ধরে বিক্ষোভ দেখিয়ে চলেছে।
জামশেদপুরের টাটা মোটরস প্লান্টে কর্মীদের একটা বড় অংশ গত তিনদিন ধরে বিক্ষোভ দেখিয়ে চলেছে। বেতনে অনিয়ম সহ একাধিক অভিযোগ রয়েছে।

গত বুধবার স্ট্রাইক শুরু হয়েছে। কারণ পে স্লিপ সময়ে পাওয়া যাচ্ছিল না। যা নিয়ে অস্থায়ী কর্মীরা স্ট্রাইকে বসেন। সূত্রের খবর জামশেদপুর প্লান্টের মোট ১০ হাজার কর্মীর মধ্যে ৬ হাজারই বিক্ষোভে শামিল হয়েছে।
খোঁজ নিয়ে জানা গিয়েছে, বহু কর্মীই আগের বেতন পাননি। পাশাপাশি অনেকের বেতন বৃদ্ধিও হয়নি। যদিও তা গত জুলাই মাসে হয়ে যাওয়ার কথা। এসব নিয়েই কর্মীদের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ চলছে। তবে পরে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
যদিও টাটা মোটরসের তরফে খবর, প্রযুক্তিগত ক্রুটির জন্যই এই সমস্যা হচ্ছে। সেজন্যই পে স্লিপ দিয়ে সমস্যা হচ্ছিল। এখন সমস্যা মিটে গিয়েছে।
এদিকে অস্থায়ী কর্মীদের দাবি অবিলম্বে অস্থায়ী কর্মীদের স্থায়ী পদ দিতে হবে। এবং বছরে অন্তত ৭০০ জন করে শ্রমিককে স্থায়ী করতে হবে। যদি কর্তৃপক্ষ তা না মানেন তাহলে শনিবার থেকে আমরণ অনশনের হুমকি দিয়েছেন অস্থায়ী কর্মীরা।












Click it and Unblock the Notifications