করোনা মোকাবিলায় কেন্দ্রের পাশে দাঁড়াল টাটা গোষ্ঠী, অনুদান ৫০০ কোটির
করোনা ভাইরাস মহামারি বর্তমানে দেশে এক বিরাট ক্ষতর সৃষ্টি করেছে। যা সারতে কত সময় লাগবে তা বলা বেশ মুশকিল। এই সঙ্কটের সময় কেন্দ্রের পাশে এসে দাঁড়ালেন উদ্যোগপতি ও টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা। তিনি শনিবার জানিয়েছেন, নোভেল করোনা ভাইরাসের সঙ্গে লড়ার জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি ভিত্তিতে পুঁজির প্রয়োজনীয়তা রয়েছে। তাই তিনি এই সঙ্কটের সময়ে ৫০০ কোটি টাকা দান করলেন সরকারকে।

রতন টাটা শনিবার টুইটে জানিয়েছেন যে মানব জাতির কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কোভিড–১৯ এবং অতীতেও সংঙ্কটের সময় দেশের পাশে দাঁড়িয়েছিল টাটা ট্রাস্ট ও টাটা গ্রুপের সংস্থা। রতন টাটা টুইটে বলেন, 'সারা দেশের সবচেয়ে বড়ো বড়ো চ্যালেঞ্জগুলোর মধ্যে কোভিড ১৯ অন্যতম। এর আগেও টাটা ট্রাস্ট এবং টাটা গোষ্ঠী জাতির সংকটে পাশে দাঁড়িয়েছে। এই মুহূর্তেই দেশের পাশে দারড়ানো সবচেয়ে বেশি দরকার।’ তিনি টুইটে আরও জানিয়েছেন যে টাটা ট্রাস্ট সকল ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীকে সুরক্ষা ও ক্ষমতায়িত করার প্রতিশ্রুতি দিয়েছে এবং এর জন্য ৫০০ কোটি টাকা অনুদান দিচ্ছে।
রতন টাটা জানিয়েছেন, টাটা ট্রাস্ট ফ্রন্টলাইনে কাজ করা স্বাস্থকর্মীদের জন্য প্রটেক্টিভ গিয়ার, করোনার বর্ধিত মামলা দেখে রেস্পিরেটরি, টেস্টিং কিট, সংক্রমিতদের চিকিৎসার জন্য সুবন্দোবস্ত আর স্বাস্থকর্মীদের ট্রেনিং এর জন্য ৫০০ কোটি টাকা দেওয়া হবে।
দেশে লাগাতার বেড়ে চলেছে করোনা ভাইরাসের বিপদ। আর এই মহামারির কারণে কেন্দ্র সরকার এবং সমস্ত রাজ্যের সরকার অনেক কিছুর ঘোষণা করেছে। এছাড়াও মহামারি রোখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন। এরপর ১.৭০ লক্ষ কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করে দেশের গরিব এবং মধ্যম বর্গের মানুষদের জন্য স্বস্তি এনে দিয়েছে মোদী সরকার। মোদী সরকারের এই ঘোষণার পর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশবাসীকে স্বস্তি দিয়ে ব্যাঙ্কের সুদের হার কমানোর নির্দেশ দিয়েছে এবং লোন, ইএমআইএ ছাড়ের কথা ঘোষণা করেছে। কেন্দ্র সরকার আর আরবিআই এর এই ঘোষণার পর অনেকটাই স্বস্তিতে দেশের মানুষ।












Click it and Unblock the Notifications