নিজেদের প্রতিষ্ঠিত সংস্থাই ৮৭ বছর পর কিনতে উদ্যোগী টাটা গোষ্ঠী
এয়ার ইন্ডিয়া ফের কিনতে চলেছে টাটা গোষ্ঠী। ৮৭ বছর আগে নিজেরাই তৈরি করেছিল এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়া ফের কিনতে চলেছে টাটা গোষ্ঠী। ৮৭ বছর আগে নিজেরাই তৈরি করেছিল এয়ার ইন্ডিয়া। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন অবশ্য জানিয়েছেন এটা ভিস্তারার সিদ্ধান্ত কারণ তৃতীয় কোনও এয়ারলাইন্স সংস্থা চালানোর কোনও ইচ্ছা টাটার নেই। ভিস্তারা এবং এয়ার এশিয়া বিমান সংস্থা দুটি আগে থেকেই টাটার অধীনে রয়েছে। সম্ভভত ভিস্তারায় মিশে যেতে চলেছে এয়ার ইন্ডিয়া। সেকারণেই এটাকে পরোক্ষে ভিস্তেরার সিদ্ধান্ত বলে জানিয়েছেন এন চন্দ্রশেখরন।

এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে চায় সরকার
ধুঁকছে সরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া। বহুদিন ধরেই এয়ার ইন্ডিয়াকে বিক্রি করার পরিকল্পনায় রয়েছে সরকার। এতোটাই লোকসানে চলছে সংস্থাটি যে বেতন সংকট পর্যন্ত দেখা দিয়েছে কর্মীদের। এই পরিস্থিতিতে সংস্থাকে টিকিয়ে রাখতে বিক্রি করে দেওয়ায়ই শ্রেয় বলে মনে করছে সরকার। তারই উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর টাটা কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া।

লোকসানে চলছে টাটার দুই বিমান সংস্থা
এই মুহুর্তে দুটি বিমান সংস্থা চালাচ্ছে টাটা। তারমধ্যে রয়েছে ভিস্তারা এবং এয়ার এশিয়া। দুটি ক্ষেত্রেই লোকসানে চলছে টাটা। ২০১৮-১৯ আর্থিক বর্ষে এই দুটি বিমান সংস্থা থেকে প্রায় ১৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে টাটার। এয়ার ইন্ডিয়া তাঁদের লাভের মুখ দেখাতে পারে এমনই প্রস্তাব দেওয়া হয়েছে। সেকারণেই এয়ার ইন্ডিয়া কেনার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে টাটা গোষ্ঠি।

৮৭ বছর আগে টাটাই তৈরি করেছিল এয়ার ইন্ডিয়া
এয়ার ইন্ডিয়ার সূচণা হয়েছিল ১৯৩২ সালে টাটা গোষ্ঠীর হাত ধরে। জামশেদী টাটার উদ্যোগেই করাচি- মুম্বইয়ের মধ্যে প্রথম বিমান পরিষেবা চালু করেছিল টাটা গোষ্ঠী। তখন নাম ছিল টাটা এয়ারলাইন্স। ১৯৪৬ সালে সেটি সরকার অধিগ্রহন করে। এবং নাম দেওয়া হয় এয়ার ইন্ডিয়া। বিমান ওড়ানো একটা নেশা ছিল জামশেদী টাটার। তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যাঁর ভারতে বিমান ওড়ানোর অনুমতি ছিল। তাঁর বিমান ওড়ানোর লাইসেন্স নম্বর ছিল ১। এবং বাণিজ্যিক বিমান ওড়ানোর অনুমতিও ছিল তাঁর কাছে। ১৯৪৮ সালে তিনি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন জামশেদী টাটা। ১৯৭৮ সাল পর্যন্ত সেই পদে ছিলেন তিনি। সেসময় বিশ্বের সেরা বিমান সংস্থার মধ্যে অন্যতম ছিল এয়ার ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications