Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bangladesh Violence: সেই মৌলবাদীরাই দেশছাড়া করল! হাসিনাকে মনে করালেন 'নির্বাসিত' তসলিমা

Bangladesh Violence: মৌলবাদীদের হুমকির মুখে ২০০৪ সালে দেশ ছেড়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন। কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসা হয়েছিল। তারপর বহু বছর কেটে গিয়েছে। বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছেন তাসলিমা। এখন, কখনো এই দেশে, কখনো ওই দেশে আশ্রয় নেন তিনি।

আর আজ হাসিনা সরকারের (Sheikh Hasina Resignation) পতনে খুশি সেই তসলিমা (Taslima Nasrin) । প্রবল ছাত্র আন্দোলনের মুখে সোমবার দুপুরে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। আপাতত ভারতে রয়েছেন তিনি। আর এই খবর প্রকাশ্যে আসার পরে এক্স মাধ্যমে তাসলিমা মনে করিয়ে দিয়েছেন, তাঁকে দেশছাড়া হতে হয়েছিল (Bangladesh Violence) ।

Taslima Nasrin

আর আজ যেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল হাসিনার ((Sheikh Hasina) সঙ্গে। এক্স মাধ্যমে তিনি (Taslima Nasrin) উল্লেখ করেছেন, এক সময় মৌলবাদীদের তুষ্ট করার জন্য তাঁকে দেশছাড়া করেছিলেন শেখ হাসিনা। আর আজ সেই মৌলবাদীদের জন্যই খোদ হাসিনাকে দেশছাড়া হতে হল বলে মন্তব্য করেছেন তাসলিমা।

লজ্জা কিংবা দ্বিখন্ডিত-র লেখিকাকে নিয়ে বিতর্ক কম হয়নি। বাংলাদেশে মৌলবাদীদের ফতোয়ার মুখে পড়তে হয়েছে তসলিমা কে। লেখিকা স্মৃতিচারণ করে উল্লেখ করেছেন, শুধুমাত্র মৃত্যু শয্যায় তাঁর মাকে দেখতে একবার বাংলাদেশে গিয়েছিলেন তিনি আর কখনও ফিরতে পারেননি দেশে।

তবে হাসিনা সরকারের পতন হলেও তসলিমা চান না যে সেনার হাতে চলে যাক বাংলাদেশ। তিনি চান কোন রাজনৈতিক দলই গণতান্ত্রিক নিয়ম মেনে বাংলাদেশের সরকার গড়ুক । তবে সেই সরকার যেন মৌলবাদীদের সমর্থন না করে এ কথাই বারবার উল্লেখ করেছেন লেখিকা। তিনি চান এবার যেন বাংলাদেশে এক ধর্মনিরপেক্ষ সরকার গঠন হয়।

একইসঙ্গে তাসলিমা জানিয়েছেন বাংলাদেশ সেখানকার সংখ্যালঘ হিন্দুদের উপর অনেক জায়গায় অত্যাচার হচ্ছে পেলে খবর পেয়েছেন তিনি। কেন সেক্ষেত্রে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না যে পড়ুয়ারা আন্দোলন করেছেন তারাই বা কেন কোন ব্যবস্থা নিচ্ছেন না সেই প্রশ্ন তুলেছেন তাসলিমা।

শুধু হাসিনা সরকারের পতনের জন্যই নয়, বিদেশে থেকে বারবার মৌলবাদীদের বিরুদ্ধে গর্জে উঠেছেন তসলিমা। আর আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর মন্তব্য করেছেন, ফ্যাসিবাদী সরকারের অবসান ঘটল। বাংলাদেশ যাতে পাকিস্তানের পথে না হাঁটে সে বিষয়েও সতর্ক করে দিয়েছেন লজ্জার লেখিকা (Taslima Nasrin)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+