তেজপালকে বাঁচাতে তৎপর কংগ্রেস, তোপ অরুণ জেটলির

অরুণ জেটলি
নয়াদিল্লি, ২২ নভেম্বর: কংগ্রেসের সঙ্গে খুব ভালো যোগাযোগ রয়েছে তরুণ তেজপালের। তাই সর্বতোভাবে তাঁকে বাঁচানোর চেষ্টা হবে। শ্লীলতাহানির শিকার মেয়েটিকে হয়তো বাধ্য করা হবে অভিযোগ প্রত্যাহার করে নিতে। 'তেহেলকা' পত্রিকায় এক মহিলা সাংবাদিকের যৌন নিগ্রহের ঘটনায় এমনই আশঙ্কা প্রকাশ করল বিজেপি। দলীয় নেতা অরুণ জেটলি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা জানান।

২০০১ সালে তৎকালীন বিজেপি সভাপতি বঙ্গারু লক্ষ্মণের ঘুষ নেওয়ার ঘটনা গোপন ক্যামেরায় তুলে এনে সারা দেশে হইচই ফেলে দিয়েছিলেন তরুণ তেজপাল। তার জেরে বঙ্গারু লক্ষ্মণকে পদত্যাগ করতে হয়। সেই সময় কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি-কে ঠেসে ধরেছিল কংগ্রেস। আর তখন থেকেই বিজেপি-র সঙ্গে সম্পর্ক ভালো নয় তরুণ তেজপালের। তাই আক্রমণ শানানোর সুযোগ পেয়ে খুব স্বাভাবিকভাবেই ময়দানে নেমে পড়েছে তারা।

অরুণ জেটলি তোপ দেগে বলেছেন, "দিল্লির গণধর্ষণ কাণ্ডের পর গণআন্দোলন নাড়া দিয়েছিল। তখন একটা ধারণা তৈরি হয়েছিল যে, যৌন নিগ্রহের ঘটনা সব সময় উল্লেখ হওয়া প্রয়োজন। চুপ করে থাকলে চলবে না। কিন্তু, এই ঘটনায় কি সেটা হবে? দুর্বৃত্তের কংগ্রেসের সঙ্গে ভালো যোগাযোগ থাকায় আমরা শুনতে পাব না চিদম্বরমের ধর্মকথা, কপিল সিবালের জ্বালাময়ী মন্তব্য কিংবা মণীশ তিওয়ারির অতিরঞ্জিত টুইট। আমাদের অপেক্ষা করতে হবে, ওই তরুণী কী সাক্ষ্য দেন, তা দেখার জন্য। অবশ্য ওই তরুণীকে সাক্ষ্য দিতে দেওয়া হবে কি না, জানি না।"

এদিকে, তরুণ তেজপালের আচরণের তীব্র নিন্দা করেছে সাংবাদিক মহল। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, এডিটরস গিল্ড সবাই এই ঘটনাকে 'লজ্জাজনক' এবং 'সাংবাদিকতার কলঙ্ক' বলে বর্ণনা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+