হোটেলের লিফ্টে যৌন নিগ্রহের অভিযোগ, ৮ বছর পর বেকসুর খালাস সাংবাদিক তরুণ তেজপাল
উত্তর গোয়ার মাপুসায় জেলা সেশন কোর্টের তরফে এদিন এক রায়ে তেহলকা ডট কমের প্রাক্তন ,সম্পাদক তরুণ তেজপালকে ৮ বছর আগের এক ধর্ষণের মামলায় বেকসুর খালাস করা হয়। তরুণ তেজপালের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ২০১৩ সালে গোয়ার এক বিলাসবহুল হোটোলে এক মহিলা সহকর্মীকে যৌন নিগ্রহ করেন। এই মামলা গত ৮ বছর ধরে চলছিল। এরপরই তেহলকা প্রধানকে এদিন এই মামলায় বেকসুর খালাস করে দেয় আদালত।

আদালতের প্রতি তরুণের বার্তা
এদিনের এই রায়ের পর আদালতকে ধন্যবাদ জানিয়েছেন তরুণ তেজপাল। যাবতীয় রেকর্ড ও সিসিটিভি ফুটেজ দেখে একটি নিরপেক্ষ উপসংহারে যে আদালত পৌঁছেছে তার জন্য এদিন আদালতকে ধন্যবাদ জানান তেহলকার প্রাক্তন সম্পাদক। এই আইন লড়াইয়ে যাঁরা তাঁর সঙ্গে ছিলেন তাঁদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন তেজপাল।

কী ঘটেছিল
২০১৩ সালে গোয়ার বম্বলিম হোটেলে এক মহিলা সহকর্মীকে লিফ্টের ভিতর যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ ছিল তরুণ তেজপালের বিরুদ্ধে। সেই সময় এক জুনিয়র সহকর্মীকে তিনি মারধর করেন বলেও অভিযোগ ছিল।

এরপর কী ঘটে?
পরবর্তীকালে তেজপালের বিরুদ্ধে আইন পথে হাঁটেন অভিযোগকারীনি। ২০১৩ তেজপালকে এই মামলায় গ্রেফতার করা হয়য। পরবর্তীকালে তাংর জামিনের আবেদন প্রথমে না মঞ্জুর হলেও, সুপ্রিম কোর্ট ২০১৪ সালে ১ জুলাই তাঁকে জামিনে মুক্তি দেয়। তাঁর বিরুদ্ধে ৩৪১, ৩৪২,৩৫৪, ৩৫৪ এ ধারায় মামলা ছিল।

মামলা সম্পর্কীয় তথ্য
প্রসঙ্গত, ২০১৭ সালে এই মামলার শুনানি শুরু হয় গোয়ার আদালতে. এর আগেই অবশ্যই এই মামলা যাতে খারিজ হয়, তার আবেদন বম্বে হাইকোর্টে করেন তরুণ তেজপাল। এরপর বহু ধাপ পেরিয়ে এদিন এই মামলা থেকে অব্যাহতি পেলেন এই সাংবাদিক।












Click it and Unblock the Notifications