‘গুয়াহাটি হাইকোর্টের নির্দেশেই অসমে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে’ : তরুণ গগৈ
নাগরিকত্ব সংকট শুক্রবার অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে রাজ্যে ডিনেনশন ক্যাম্পের পক্ষে নতুন করে সওয়াল করতে দেখা গেল। পাশাপাশি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ভারতে ডিটেনশন ক্যাম্পের অস্তিত্ব অস্বীকার সম্পর্কেও বিস্ময় প্রকাশ করতে দেখা যায় তাকে।

পাকাপাকি নির্বাসনের আগে বহিরাগতদের আবাস কেন্দ্র হিসাবে এই ডিটেনশন কেন্দ্রের দরকার আছে বলেও মনে করেন তিনি। পাশাপাশি তিনি স্বীকার করে নেন যে গুয়াহাটি হাইকোর্টের নির্দেশেই অসমে ডিটেনশন ক্যাম্প তৈরির কাজ শুরু হয়।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে এই বর্ষীয়ান কংগ্রেস নেতা বলেন “আমি জানি না কেন প্রধানমন্ত্রী বলেছিলেন কোনও দেশে কোনও শরণার্থী শিবির নেই। এর মাধ্যমে তিনি কি এই ধারণাটি দিতে চেয়েছিলেন যে আমরা বিদেশীদের আটক করি না? তাহলে তাদের কোথায় রাখবেন? পাকাপাকি নির্বাসনের আগে আমাদের অবশ্যই কোথাও জায়গা দিতে হবে। মোদী তাদের এতটা অবহেলা করতে পারেন না। উল্টোদিকে আপনি আবার এই ধারণাটিও দিতে চান যে আপনি এত উদার যে আপনি কোনও অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করতে চান না এবং অন্যদিকে আবার ডিটেনশন ক্যাম্প গুলি প্রসারিত করে চলেছেন।”
এই প্রসঙ্গে গগৈ ২২শে ডিসেম্বর একটি জনসভায় মোদীর বক্তব্যের একটি প্রসঙ্গ টেনে আনেন। যেখানে প্রধানমন্ত্রী বলেন, “কেউ এদেশের মুসলমানদের ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে না, ভারতে কোনও শরণার্থী শিবির নেই। এটি পরিষ্কার মিথ্যা কথা এবং ভুল উদ্দেশ্য এটির অপ্রচার করা হচ্ছে।”
সূত্রের খবর, বর্তমানে অসমে 'অবৈধ বিদেশীদের’ রাখার জন্য ছয়টি ডিটেনশন ক্যাম্প রয়েছে। তবে এগুলি সবকটাই বিভিন্ন কারাগারের অভ্যন্তরে অবস্থিত। ওই কারাগার গুলিতে বর্তমানে ১০০০ জন বন্দি রয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি শুধুমাত্র 'অবৈধ বিদেশিদের’ রাখার জন্য গোয়ালপাড়া জেলায় একটি নতুন ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications