Tripura elections 2023: হিংসায় ক্ষতিগ্রস্ত রাজ্য! ত্রিপুরার সভা থেকে বাম-কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রী মোদীর

ভোট প্রচারে ত্রিপুরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার দুটি সভা থেকে সরাসরি বাম-কংগ্রেসকে আক্রমণ। সেখানে ফের একবার ডাবল ইঞ্জিন সরকারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ত্রিপুরায় বিজেপির প্রতিদ্বন্দ্বী যে বাম-কংগ্রেস তা একবার এদিনের জনসভাগুলি থেকে স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি উপজাতি ইস্যু হোক কিংবা রাজ্যের উন্নয়ন, বাম-কংগ্রেসকে নিশানা করেছেন তিনি। বর্তমানের ত্রিপুরা হিংসা ও ভয়-ভীতি থেকে মুক্ত বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী।

পুরনো খেলোয়াড়রা হাত মিলিয়েছে

প্রধানমন্ত্রী মোদী এদিন দুটি জনসভা থেকে ত্রিপুরায় বাম-কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন, অপশাসনের সঙ্গে যুক্ত পুরনো খেলোয়াড়রা হাত মিলিয়েছে। তিপ্রা মোথার নাম উল্লেখ না করে তিনি বলেন, অন্য কিছু দলও বিরোধী জোটকে পিছন থেকে সাহায্য করছে। তাদেরকে ভোট দিলে ত্রিপুরা কয়েক বছর পিছিয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এবার কেবল দরিদ্রদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। বিজেপি দরিদ্রের বন্ধু বলেও দাবি করে তিনি বলেছেন, রাজ্যে দরিদ্র মানুষের জীবন বদলে গিয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, রাজ্যে বিজেপি ফের ক্ষমতায় এলে পিএম-কিষাণ প্রকল্পে দেওয়া অর্থের পরিমাণ বাড়ানো হবে।

বাম-কংগ্রেস উপজাতিদের মধ্যে বিভাজন তৈরি করেছে

প্রধানমন্ত্রী মোদী এদিন দাবি করেছেন, বিজেপি ভারত জুড়ে আদিবাসীদের উন্নতির জন্য কাজ করে চলেছে। আগেকার বাম ও কংগ্রেস সরকারগুলি রাজ্যে উপজাতিদের মধ্যে বিভাজন তৈরি করেছে বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী দাবি করেন, বিজেপি উপজাতিদের সমস্যা সামাধানের লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী বলেছেন বর্তমান রাজ্য সরকার আগেরকার সরকারের বাঁশ কাটা নিষিদ্ধ করার আইন বাতিল করেছে। উত্তর-পূর্বের রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি ফের একবার রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারকে জয়ী করতে আহ্বান জানন।

ভয়ের পরিবেশ থেকে মুক্ত ত্রিপুরা

প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন, ত্রিপুরা এখন ভয়ের পরিবেশ থেকে মুক্ত। আগের সিপিআইএম ক্যাডাররা থানাগুলিকে নিয়ন্ত্রণ করত। তারাই সরকারি প্রকল্পের সুবিধা পেত। কিন্তু এখন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তিনি বলেছেন, কেন্দ্রের লুক ইস্ট নীতিতে ত্রিপুরা ব্যাপকভাবে উপকৃত হবে এবং শীঘ্রই রাজ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রদেশদ্বার হয়ে উঠবে। ত্রিপুরায় গ্রামে গ্রামে অপ্টিকাল ফাইবার বসানোর কাজ চলেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

হিরা মডেলে শক্তিশালী রাজ্য

প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপির ডাবল ইঞ্জিন সরকার হিরা মডেলের সঙ্গে ত্রিপুরায় উন্নয়নকে শক্তিশালী করতে কাজ করে চলেছে। তিনি বলেন, গ্রামগুলির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য প্রায় ৫ হাজার কিমি নতুন রাস্তা তৈরি করা হয়েছে। তিনি এদিন নির্বাচনী সভায় ভিড় দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি আমবাসার পাশাপাশি উদয়পুরে সভা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+