'কংগ্রেস ফাইলসে'র তৃতীয় পর্ব! নিশানায় সেই কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকার

কংগ্রেসের আমলে দুর্নীতি নিয়ে কংগ্রেস ফাইলসের তৃতীয় পর্ব প্রকাশ করল বিজেপি। সোমবারই তারা কংগ্রেস ফাইলসের দ্বিতীয় পর্ব প্রকাশ করেছিলেন। কংগ্রেস ফাইলসের তৃতীয় পর্বে ২০১২ সালের কয়লার ব্লক বরাদ্দ নিয়ে কেলেঙ্কারির অভিযোগ তোলা হয়েছে।

 দায়ী ইউপিএ সরকার

দায়ী ইউপিএ সরকার

কংগ্রেস ফাইলসের তৃতীয় পর্বে ২০১২ সালের কয়লার ব্লক বরাদ্দ নিয়ে কেলেঙ্কারির ঘটনায় ইউপিএ সরকারকে দায়ী করা হয়েছে। ভিডিও-তে বলা হয়েছে, মনমোহন সিং দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সময় তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বিজেপির অভিযোগ, সেই সময় কংগ্রেস কেলেঙ্কারির শিরোনামে চলে আসে বলে মন্তব্য করা হয়েছে বিজেপির তৈরি ভিডিওতে। সেখানে দাবি করা হয়েছে কেলেঙ্কারির কারণে দেশের রাজস্বে এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

রিমোট কন্ট্রোল প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন

বিজেপির তৈরি করা ভিডিওয় বলা হয়েছে, কয়লা কেলেঙ্কারির সব থেকে আকর্ষণীয় অংশ হল ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত কয়লামন্ত্রকে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং শিবু সোরেনের অধীনে ছিল। কটাক্ষ করে বলা হয়েছে মনমোহন সিং এমন একজন প্রধানমন্ত্রী, যাঁকে রিমোট কন্ট্রোলে চালানো হত।

পর্ব ২-এ কী ছিল

কংগ্রেস ফাইলসের দ্বিতীয় পর্বে ইয়েস ব্যাঙ্কের প্রাক্তন সিইও রানা কাপুরকে নিয়ে ইডির বিবৃতি তুলে ধরা হয়েছে। যেখানে রানা কাপুর দাবি করেছএন, প্রিয়ঙ্কা গান্ধীর তরফে তাঁকে ২ কোটি টাকায় এমএফ হুসেনের একটি পেইন্টিং কিনতে চাপ দেওয়া হয়েছিল। পাশাপাশি তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দেশের শীর্ষ অসামরিক সম্মান পদ্মভূষণ দেওয়া হবে।

দ্বিতীয় পর্বের ভিডিওতে রানা কাপুর বলেছেন, তিনি এমএফ হুসেনের পেইন্টিংটি কিনেছিলেন এবং সেই টাকা সোনিয়া গান্ধীর চিকিৎসায় ব্যবহার করা হয়েছিল। সেখানে আরও দাবি করা হয়েছে, বিশ্বব্যাপী দুর্নীতি-অর্থপাচার এবং সন্ত্রাসের ওপরে নজরদারি সংস্থা এফএটিএফ-ও গান্ধী পরিবারের কথা উল্লেখ করেছে।

রবিবার প্রকাশিত হয়েছিল প্রথম পর্ব

কথা উল্লেখ করা প্রয়োজন যে রবিবার বিজেপির তরফে কংগ্রেস ফাইলের প্রথম পর্ব প্রকাশ করা হয়েছিল। সেখানে অভিযোগ করা হয়েছিল, কংগ্রেস দেশে তার ৭০ বছরের শাসনকালে ৪৮২০৬৯ কোটি টাকা লুট করেছে।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+