ওমিক্রনের থেকেও বিপজ্জনক 'ও মিত্রোঁ'! শশী থারুরের নিশানায় প্রধানমন্ত্রী মোদী

কংগ্রেস (Congress) সাংসদ শশী থারুর (Shashi Tharoor) এদিন করোনা ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টের সঙ্গে 'ও মিত্রোঁ'-র তুলনা (compare) করলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ওমিক্রনের থেকে 'ও মিত্রোঁ' অনেক বেশি বিপজ্জন

কংগ্রেস (Congress) সাংসদ শশী থারুর (Shashi Tharoor) এদিন করোনা ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টের সঙ্গে 'ও মিত্রোঁ'-র তুলনা (compare) করলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ওমিক্রনের থেকে 'ও মিত্রোঁ' অনেক বেশি বিপজ্জনক। এই ভাইরাসের কোনও হাল্কা রূপ নেই বলেও মন্তব্য করেছেন শশী থারুর। উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সভা-সমাবেশে মিত্রোঁ শব্দটি প্রয়োগ করে থাকেন।

ওমিক্রনের থেকেও বিপজ্জনক 'ও মিত্রোঁ'

এদিন শশী থারুর টুইট করে বলেছেন, ওমিক্রনের থেকেও বিপজ্জনক 'ও মিত্রোঁ'। তিনি বলেছেন, দেশবাসী প্রতিদিন মেরুকরণ, ঘৃণা, ধর্মান্ধতার প্রচার, সংবিধানের ওপরে আক্রমণ দেখছে। দেশের গণতন্ত্রের দুর্বলতার মধ্যে এগুলি দেখা যাচেছ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি বলেন, এই ভাইরাসের কোনও হাল্কা রূপ কিছু নেই।

'ও মিত্রোঁ'-র ফলে বেড়েছে ঘৃণা-মেরুকরণ

'ও মিত্রোঁ'-র ফলে বেড়েছে ঘৃণা-মেরুকরণ

কংগ্রেসের লোকসভার সদস্য শশী থারুর বলেছেন, 'ও মিত্রোঁ'-র ফলে দেশে ধর্মীয় মেরুকরণ, ঘৃণার প্রচার এবং ভারতীয় সংবিধানের ওপরে আক্রমণ বেড়েছে।

কংগ্রেসের নিশানায় কেন্দ্রীয় সরকার

কংগ্রেসের নিশানায় কেন্দ্রীয় সরকার

এদিকে কংগ্রেস পেগাসাস ইস্যুতে আক্রমণাত্মক হয়ে উঠেছে। সেনাবাহিনী যে স্পাইঅয়্যার ব্যবহার করে, সেই ধরনের স্পাইঅয়্যার ব্যবহার করে কেন্দ্রীয় সরকার দেশের নাগরিকদের ওপরে নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। সুপ্রিম কোর্টের নিযুক্ত প্যানেল পেগাসাস নিয়ে পর্যালোচনা করছে। তারই মধ্যে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০১৭ সালে প্রধানমন্ত্রীর ইজরায়েল সফরের সময় আধুনিক অস্ত্র, মিসাইল প্রযুক্তির সঙ্গে ২ বিলিয়ন ডলারের চুক্তিতে ছিল এই পেগাসাসও। এরপরেই ফের পেগাসাস ইস্যুতে রাজনীতি সরগরম হয়ে ওঠে। আইনজীবী এমএল শর্মা বিষয়টি নিয়ে তদন্তের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন। অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ করা হয়, বাজেট অধিবেশন ভেস্তে দিতেই ষড়যন্ত্র করা হচ্ছে।

সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় টুইট

সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় টুইট

এদিন সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় টুইটেটি করেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে শুরু হয় বাজেট অধিবেশন। শুরুতে রাষ্ট্রপতি বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্যের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি টিকাকরণে সরকারের সাফল্যের কথা বলেন সংসদের যুগ্ন অধিবেশনে। রাষ্ট্রপতি বলেন, সরকার বিআর আম্বেদকরের নীতিকে পথপ্রদর্শক বলে মনে করে। তিনি বলেন, গণতন্ত্র কেবল সরকারের একটি রূপ নয়, গণতন্ত্রের ভিত্তি হল মানুষের প্রতি শ্রদ্ধা বোধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+