রাজ্যে রাজ্যে বিজেপিই বি-টিম! অমিত শাহকে নিশানায় বিস্ফোরক প্রদ্যোৎ কিশোর দেববর্মা

অমিত শাহের অভিযোগের জবাব দিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। সরকার গঠন করতে তারাই যে মুখ্য ভূমিকা নেবেন, তার ইঙ্গিত করেছেন তিনি।

ষোলোই ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে মাত্র কয়েকটা দিন বাকি। তার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রচারে এসে সিপিআইএম-কংগ্রেসের সঙ্গে তিপ্রা মোথার যোগসাজসের অভিযোগ এনেছেন। যার পাল্টা অমিত শাহ ও বিজেপিকে আক্রমণ করেছেন ত্রিপুরায় নতুন শক্তি হিসেবে উঠে আসা তিপ্রা মোথার প্রধান প্রদ্যোৎ মানিক্য দেববর্মন।

অমিত শাহের অভিযোগ

অমিত শাহের অভিযোগ

সোমবার শান্তিরবাজারে সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কটাক্ষ করে বলেন, আগে কমিউনিস্ট ও কংগ্রেসের মধ্যে লড়াই ছিল। এখন কমিউনিস্ট এবং কংগ্রেস মিলে গিয়েছে। তাদের সঙ্গে তিপ্রা মোথাও যুক্ত হয়েছে।

অমিত শাহ আরও বলেন, তিনি উপজাতি ভাইবোনেদের উদ্দেশে বলছেন, যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট পেতে চায়, তারা কমিউনিস্টদের সঙ্গে রয়েছে। তাদের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ উপজাতিদের জন্য উন্নতি করতে পারে, তা বিজেপি এবং নরেন্দ্র মোদীই পারবেন বলেও দাবি করেন তিনি।

অভিযোগ অস্বীকার তিপ্রা মোথার

অভিযোগ অস্বীকার তিপ্রা মোথার

অমিত শাহের অভিযোগের জবাব দিয়েছেন তিপ্রা মোথার প্রধান প্রদ্যোৎ মানিক্য দেববর্মন। তিনি বলেছেন রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে বাম-কংগ্রেস একটি জোট তৈরি করেছে। তিপ্রা মোথা এর অংশ নয় বলেও জানিয়েছেন তিনি।
প্রদ্যোৎ মানিক্য দেববর্মন অমিত শাহের কথার অংশ তুলে ধরে বলেছেন, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চান, মাণিক্য বংশ কারো কাছে মাথা নত করে না। তারা কারও বি-টিমও নয়। অমিত শাহ তাঁর পিতামহ মহারাজা বীর বিক্রমের নাম নেওয়ায় প্রদ্যোৎ মানিক্য দেববর্মন বলেন, তাঁর নাতি তিনি। জমি কিংবা মানুষ কারও কাছে কিনি কিছুই বিক্রি করবেন না।

 রাজ্যে রাজ্যে বিজেপিই বি-টিম

রাজ্যে রাজ্যে বিজেপিই বি-টিম

প্রদ্যোৎ মানিক্য দেববর্মন অমিত শাহ ও বিজেপিকে নিশানা করে বলেছেন, রাজ্যে রাজ্যে বিজেপিই বি-টিম। নাগাল্যান্ডে বিজেপি বি-টিম। মেঘালয়, শিলং এবং গারো পাহাড়ে বিজেপি অন্য কোনও দলের বিটিম। মিজোরামে তারা অন্য কোনও দলের বিটিম। তামিলনাড়ুতে এআইএডিএমকে, পঞ্জাবে অকালি দলের বি-টিম। কটাক্ষ করে তিনি বলেছেন, বিজেপি ভারতের অনেক দলের বি-টিম। তিপ্রা মোথা ছোট দল হলেও তারা কারণ সঙ্গে আপস পরে না, কিংবা মাথা নত করে না, বলেছেন তিনি।

বি-টিম হলে কেন আলোচনায় ডাকা হল?

বি-টিম হলে কেন আলোচনায় ডাকা হল?

প্রদ্যোৎ মানিক্য দেববর্মন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করে বলেছেন, যদি তারা বি-টিমই হবেনস তাহলে কেন তাদেরকে আলোচনার জন্য দিল্লিতে ডেকে পাঠানো হল? তাঁর প্রশ্ন কোনও চুক্তি নেই, কোনও আপস নেই, সেই কারণেই কি বি-টিম বলা হচ্ছে? তাঁর দাবি এই নির্বাচনে তিপ্রা মোথা বিজেপির পাশাপাশি সিপিআইএম এবং কংগ্রেসকে পরাজিত করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, বিজেপি এবং তাদের জোট সঙ্গী আইপিএফটির প্রতি উপজাতিদের সমর্থনের ঘাটতি দেখা গিয়েছে। এরপরে মুখ্যমন্ত্রী পরিবর্তন করেও স্বস্তিতে নেই বিজেপি। নির্বাচনে কিংমেকার হয়ে উঠতে পারে তিপ্রা মোথা। সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই আক্রমণ।

ছবি সৌ:টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+