লক্ষ্য ইউপি, বাংলায় হিন্দুদের আরও বেশি গুরুত্ব বিজেপির, বঙ্গে কেন্দ্রীয় HRC-এর সদস্যরা
লক্ষ্য ইউপি, বাংলায় হিন্দুদের আরও বেশি গুরুত্ব বিজেপির, বঙ্গে কেন্দ্রীয় HRC-এর সদস্যরা
একুশের ফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের মারোধোর ও ঘরছাড়া হওয়ার ঘটনায় এবার রাজ্যে এলেন মানবাধিকার কমিশনের সদস্যরা৷ এ নিয়ে এখন থেকেই নতুন ঘুঁটি সাজানো শুরু করেছে বিজেপি।

লক্ষ্য ২০২২ এর উত্তরপ্রদেশ!
উত্তরে এখনও হিন্দুত্বে ভোট হয়৷ সারা ভারতে কোথাও হিন্দুরা কষ্টেরা আছে কিংবা অত্যাচারিত হচ্ছে এটা প্রভাবিত করে উত্তরপ্রদেশ বিহারের বহু মানুষকে। এবার এটাকেই মূলধন করতে চাইছে বিজেপি৷ বঙ্গে হিন্দু বিজেপি কর্মীদের উপর হওয়া অত্যাচারের ঘটনা উত্তরপ্রদেশের মানুষের কাছে তুলে ধরার চেষ্টায় রয়েছে গেরুয়া শিবির৷

কেন বঙ্গে মানবাধিকার কমিশনের সদস্যরা?
কিছুদিন আগেই কেন্দ্রীয় এসটি কমিশনের সদস্যরা ঝাড়াগ্রামে খুন হওয়া (বিজেপির অভিযোগ) কিশোর মান্ডির বাড়ি ঘুরে গেছেন৷ এবার মমতা সরকারের উপর চাপ বাড়াতে রাজ্যে উপস্থিত কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। এই সদস্যদের রাজ্যে আসা আটকাতে সম্প্রতি কোর্টের দ্বারস্থ হয়েছিল হয়েছিল তৃণমূল। কিন্তু কলকাতা হাইকোর্টের উচ্চতর বেঞ্চে আবেদন করেও কোনও লাভ হয়নি৷ ২রা ফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে বিজে কর্মীদের উপর আক্রমণের ঘটনা খতিয়ে দেখতে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনকে রাজ্য এসে তদন্তের ছাড়পত্র দিয়েছিল কোর্ট৷

একুশে হার-ইগোর লড়াই
২০১৪ থেকে মোদীবাহিনীর সবচেয় বড় নিবার্চন বিপর্যয়ের তালিকায় প্রথমের দিকে থাকবে একুশের বঙ্গভোট৷ বারবার রাজ্যে এসে জেলায় জেলায় সভা করেও মমতাকে হারাতে পারেননি নরেন্দ্র মোদী৷ পাশাপাশি ভোটের পর বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেতা মুকুলরায়কে তৃণমূলে ফিরিয়ে নিয়ে মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মমতা৷ তাই তৃণমূল সরকারকে এক ইঞ্চি মাটিও ছেড়ে দিতে ইচ্ছুক নয় মোদী-শাহ জুটি৷ স্বাভাবিকভাবেই তৃণমূলের ব্যাথার জায়গাগুলোতে হাত রেখে কখনও সিবিআই কখনও মানবাধিকার কমিশনের সদস্যরা আসছেন রাজ্যে।

হিন্দুদের হয়ে গলা তুললে ভোট বাড়ে বিজেপির!
শুধু বঙ্গে নয়, সারা দেশেই বিজেপি সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা সরাসরি হিন্দুদের পক্ষ নেয়৷ এবং এই পক্ষপাত বারবার ঝুলি ভরে দেয় বিজেপির৷ যদিও একুশে নিজেদের নির্বাচনী ইস্তেহারে সেই পক্ষপাত কিছুটা কাটিয়ে উঠতে পেরেছিল গেরুয়া শিবির৷ তবে তার ফল উল্টোই হয়েছে৷ স্বাভাবিকভাবেই আবার আগের হিন্দুত্ব নীতিকেই আপন করে নিতে চলেছে বিজেপি৷ এমনটাই মতামত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।












Click it and Unblock the Notifications