লক্ষ্য মধ্যপ্রদেশে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা! কংগ্রেসের বাজি কর্নাটক-পরিকল্পনা, দেওয়া হল ৫ গ্যারান্টি

তীব্র মোদী-মোদী স্লোগানের মধ্যেও কংগ্রেস বিজেপির হাত থেকে কর্নাটক ছিনিয়ে নিয়েছে। এবার কংগ্রেসের লক্ষ্য মধ্যপ্রদেশ। যে ফর্মুলায় কংগ্রেস কর্নাটক জয় করেছিল, সেই ফর্মুলাই মধ্যপ্রদেশের জন্যও প্রয়োগ করতে চাইছে শতাব্দী প্রাচীন এই দল।

কর্নাটকের মতোই কংগ্রেস মধ্যপ্রদেশেও বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। কংগ্রেসের এই আক্রমণের মোকাবিলায় বিজেপিও তাদের কৌশল পরিবর্তন করেছে। মাস দুয়েক আগে জব্বলপুরে সভা করে গিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। সেখানে তিনি বলেছেন, কংগ্রেস কিছু গ্যারান্টি দিচ্ছে, যার ১০০ শতাংশ পূরণ তারা করবে।

মধ্যপ্রদেশ কংগ্রেস

কর্নাটকের জনগণের কাছে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী । সেখানে কংগ্রেস সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই বিল পাশ করানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। তেমনই, বিধানসভা নির্বাচনের লক্ষ্যে মধ্যপ্রদেশের জনগণকে ইতিমধ্যেই কংগ্রেসের তরফে পাঁচ গ্যারান্টি দেওয়া হয়েছে।

বলা হয়েছে, প্রতিমাসে মহিলাদের ১৫০০ টাকা করে দেওয়া হবে। ৫০০ টাকায় দেওয়া হবে গ্যাস সিলিন্ডার। পাশাপাশি ১০০ ইউনিট বিদ্যুৎও বিনামূল্যে পাওয়া যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে ২০০ ইউনিটের বিদ্যুতের খরচ অর্ধেক হবে। পাশাপাশি মধ্যপ্রদেশের পুরনো পেনশন প্রকল্প কার্যকর করা হবে। এছাড়াও দরিদ্র কৃষক যাঁদের মাথায় ভারী ঋণের বোঝা রয়েছে, তাঁদের ঋণ সম্পূর্ণরূপে মকুব করা হবে।

ইতিমধ্যেই কংগ্রেসের তরফে কর্ণাটকের দায়িত্বে থাকা নেতা রণদীপ সুরজেওয়ালাকে মধ্যপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কর্নাটকের রায়ে সাহায্য করা ভোট কুশলী সুনীল কানুগোলুকে মধ্যপ্রদেশের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে।

মধ্যপ্রদেশ বিজেপি

কর্নাটকে বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ ছিল সরকারি কোনও কাজে ৪০ শতাংশ কমিশনি। আর মধ্যপ্রদেশের ক্ষেত্রে তা ১০ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং অভিযোগ করেছেন, কুম্ভমেলার ভিতরে দুর্নীতি ছিল, আর এখানে সিমহস্ত মেলা রয়েছে। মহাকালের মন্জির তৈরিতেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

পাল্টা মধ্যপ্রদেশের বিজেপি প্রধান ভিডি শর্মা বলেছেন, কংগ্রেস জাল চিঠি নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিজেপি তার যথাযোগ্য জবাব দেবে। প্রিয়ঙ্কা গান্ধীর বিরুদ্ধে মানহানির অভিযোগ করেছেন রাজ্য বিজেপির প্রধান।

বিজেপির ইতিমধ্যে ২৩০ আসনের বিধানসভায় ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, তাদের প্রস্তুতি চলছে যুদ্ধের পর্যায়ে। তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, আর জেনারেলরা মাঠে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+