Yogi Adityanath: লক্ষ্য আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচয়! যোগী আদিত্যনাথের নেতৃত্বে পরিবর্তনের সাক্ষী অযোধ্যা
Yogi Adityanath: বাইশে জানুয়ারি রাম মন্দিরে রামলালার অভিষেক অনুষ্ঠান। তার আগে সেজে উঠছে অযোধ্যা। প্রাচীন শহর হলেও যোগী আদিত্যনাথ সরকারের নেতৃত্বে পরিবর্তনের সাক্ষী হয়েছে অযোধ্যা। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে আধুনিক সুযোগ-সুবিধায় সজ্জিত করা হচ্ছে অযোধ্যাকে।
অযোধ্যায় চারটি প্রধান প্রবেশ পথ তৈরি করা হয়েছে। চার বেদ ও যুগের সারমর্মকে আলিঙ্গন করে চারটি প্রধান প্রবেশ পথের নাম রাখা হয়েছে ভক্তিপথ, জন্মভূমি পথ, রামপথ ও ধর্মপথ। ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে চার পথের উল্লেখযোগ্য উন্নতি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, ম্যুরাল পেন্টিং, দেওয়ালে আঁকা, নুড়ি পাথরের ভাস্কর্য, আধুনিক আলো এবং ওয়াই-ফাই সংযোগ রাখা হয়েছে এইসব জায়গায়। সৌর শক্তি ব্যবহারের মাধ্যমে পথগুলিতে আলোকসজ্জার ব্যবস্থা রাখা হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ডাবল ইঞ্জিন সরকার অযোধ্যার উন্নতি ত্বরান্বিত করেছে। জরাজীর্ণ, সরু ও গর্ত ভর্তি রাস্তাগুলিকে বিশ্বমানে রূপান্তরিত করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, কয়েক দশকের অবহেলার পরে অযোধ্যা এখন দ্রুত উন্নয়নে মানদণ্ড স্থাপন করেছে। ২০৪৭ সালের মধ্যে আধ্যাত্মিক রাজধানী হিসেবে তার পরিচয়কে দৃঢ় করতে কাজ এগিয়ে চলেছে।
সরকারি বিবৃতি অনুসারে, ২০১৭ সালের আগে অযোধ্যায় সীমিত বিদ্যুৎ সরবরাহ ছিল। ড্রেনেজ সিস্টেম ছিল বাধা বিপত্তি, ছিল পরিচ্ছন্নতার অভাব। এছাড়া পশুদের যাতায়াতে বড় যানবাহন চলায় বিপত্তি ছিল। তবে ২০১৭ সাল থেকে অযোধ্যায় দ্রুত গতিতে উন্নয়ন হচ্ছে। এটা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি আর ডাবল ইঞ্জিন সরকারের কারণে।
অযোধ্যার প্রধান পথগুলির মুখ এখন ম্যুরাল পেন্টিং, ভিন্টেজ ভিক্টোরিয়ান সোলার টেইল ল্যাম্প, শৈল্পিকভাবে ডিজাইন করা আর্ক ল্যাম্প, ফুটপাথ, অভ্যন্তরীণ ড্রেনেজ, গ্রিনারি ডিভাইডার, পরিকাঠামো উন্নয়নে ফাইবার গ্লাসের ব্যবহার করা হয়েছে। অযোধ্যার চারটি প্রধান সড়কে সিসিটিভি নজরদারির মাধ্যমে স্মার্ট ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আনা হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সাহাদাতগঞ্জ থেকে লতা মঙ্গেশকর চকের সঙ্গে সংযোগকারী রামপথ এখন আধুনিক অযোধ্যার মহিমার প্রতীক।
একইভাবে জন্মভূমি পথ আগে যানজটপূর্ণ ছিল, যার পরিবর্তন হয়েছে। ওয়াই-ফাই সংযোগে ও ফাইভ জি পরিযেবা চালু করার পরিকল্পনার সঙ্গে রাস্তা প্রশস্ত করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার সঙ্গে স্মার্ট নজরদারি স্থাপনের চেষ্টা করা হচ্ছে।
এছাড়া ভক্তি পথ যা এক সময় এক লেনের রাস্তা ছিল, দখল হয়ে গিয়েছিল, যানজটে ছিল বিশৃঙ্খলা, অপরিচ্ছন্নতা ছিল, তা এখন চার লেনের সড়কে রূপান্তরিত করা হয়েছে। পর্যটন বৃদ্ধির জন্য সেখানে বিভিন্ন সৌন্দর্যবর্ধন প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে। ধর্ম পথ একটা সময়ে ট্রাফিক জ্যাম ও ডিজেল চালিত যানবাহনের এক লেনের পথ ছিল, যা এখন চার লেনে পরিণত করা হয়েছে।












Click it and Unblock the Notifications