লক্ষ্য ২০২৪, যোগীর জয়ের পিছনে থাকা ভোটকুশলীকে নিয়ে টাস্ক ফোর্স বানাচ্ছে কংগ্রেস

২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয় পেতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। দু'বছর বাদে দিল্লি দখলের উদ্দেশ্যে ভোটকুশলী সুনীল কানুগলুকে টাস্ক ফোর্সে সামিল করল তারা।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয় পেতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। দু'বছর বাদে দিল্লি দখলের উদ্দেশ্যে ভোটকুশলী সুনীল কানুগলুকে টাস্ক ফোর্সে সামিল করল তারা।

৪০ বছর বয়সী এই ভোটকুশলী পুরোদস্তুর প্রচারবিমুখ। ২০১৭ সালে বিজেপির উত্তরপ্রদেশ জয়ের অন্যতম কাণ্ডারী মনে করা হয় তাঁকে।

 প্রশান্ত নয় সুনীলকে বাছলেন রাহুল!

প্রশান্ত নয় সুনীলকে বাছলেন রাহুল!

কিছুদিন আগেও মনে করা হচ্ছিল, ২০২৪ সালে কংগ্রেসের হাল ধরবেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তবে গতমাসই কংগ্রেসের এই প্রস্তাবে নারাজি হন পিকে। এরপরই সুনীলকে দলের নির্বাচনী কার্যের দায়িত্ব সঁপে দেয় কংগ্রেস৷ জানা যায়, পিকে নিজে হাতে গড়েপিটে তৈরি করেছেন শিষ্য সুনীলকে। ২০১৪ সালে যে দল তৎকালীন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর প্রচার সামলেছিল, সেই দলের সদস্য হিসেবে সুনীলকে নিয়োগ করেছিলেন প্রশান্তই৷

আট সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে কংগ্রেস!

আট সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে কংগ্রেস!

২০২৪ সালের নির্বাচনের জন্য মোট আট সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে কংগ্রেস৷ সুনীল কানুগলু এই দলেরই অন্যতম সদস্য। মনে করা হচ্ছে এই নির্বাচনী টাস্ক ফোর্সকে নেতৃত্ব দেবেন তিনিই। নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতার কথায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছেন সুনীল। তিনি ছাড়াও ওই আট সদস্যের টাস্ক ফোর্সে রয়েছেন পি চিদম্বরম, মুকুল ওয়াসনিক, জয়রাম রমেশ, কেসি ভেনুগোপাল, অজয় মাকেন, প্রিয়াঙ্কা গান্ধী এবং রনদীপ সিং সুরজেওয়ালা।

কী বলছে কংগ্রেস!

কী বলছে কংগ্রেস!

একটি বিবৃতিতে কংগ্রেস জানিয়েছে, টাস্ক ফোর্সের প্রত্যেককে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া, সংগঠন সামলানো, নির্বাচনী নীতি তৈরি থেকে শুরু করে প্রত্যেক বিভাগের জন্য দায়িত্ব বণ্টন করা হয়েছে৷ সূত্রের খবর, এর মধ্যে মুকুল ওয়াসনিক এবং কেসি ভেনুগোপালকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। পি চিদম্বরম পেতে পারেন দলের অর্থনীতি উন্নয়নের দায়িত্ব। প্রিয়াঙ্কা গান্ধীকে দেওয়া হতে পারে নির্বাচনী নিতি নির্ধারকের দায়িত্ব৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+