জেলহাজত আর এক ভণ্ড বাবার! বৃন্দাবনে ধর্ষণে অভিযুক্ত তান্ত্রিকের ২৫ বছরের জেল
এক বিবাহিত মহিলাকে বৃন্দাবনের আশ্রমে ধর্ষণ করার অভিযোগে আদালত এক তান্ত্রিক বাবাজীকে ২৫ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে।
স্থানীয় ফার্স্ট ট্র্যাক আদালতে মাত্র চার মাসের মধ্যে শুনানি হয়ে রায়ও ঘোষণা হয়ে গেল। এক বিবাহিত মহিলাকে বৃন্দাবনের আশ্রমে ধর্ষণ করার অভিযোগে আদালত এক তান্ত্রিক বাবাজীকে ২৫ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে।

জেলা আদালতের বিচারক বিবেকানন্দ শরণ ত্রিপাঠী অভিযুক্তকে ২৫ হাজার টাকা জরিমানাও করেছেন। জরিমানা না দিলে আরও ২৭ মাসের অতিরিক্ত সাজা ভোগ করতে হবে।
জানা গিয়েছে, পেটে নিয়মিত ব্যথায় ভুগতে থাকা এক বিবাহিত মহিলা গত বছরের জুলাইয়ে স্বামী ও চার বছরের মেয়েকে নিয়ে বৃন্দাবনে তান্ত্রিকের আশ্রমে পৌঁছন। তান্ত্রিকের এক শাগরেদ মহিলাকে একটি একা ঘরে থাকতে বলে।
রাত দশটার সময়ে দুষ্ট শক্তি সরানোর কাজ শুরু হবে বলে জানানো হয়। মহিলার স্বামীকে হাতে একটি লণ্ঠন দিয়ে বাইরে বের করে দেওয়া হয়। বলা হয়, আলো নিভে গেলে ফিরে আসতে। অভিযোগ, তারপরই বাবা দ্বারকা মহিলার শ্লীলতাহানি ও ধর্ষণ করে। পরের দিন সকালে ফের তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
এই ঘটনার পরে মহিলা পরিবার নিয়ে হাথরাস ফিরে যান। সাহস করে স্বামীকে সমস্ত ঘটনা জানালে তাঁরা ২২ জুলাই বৃন্দাবনে ফিরে এসে পুলিশে এফআইআর করেন।
তারপরই শুনানি শেষে আদালত ২৫ বছরের সাজা ঘোষণা করেছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৫০৬ ও ৪১৭ ধারা মেনে ২৫ বছরের সাজা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications