নিজের ছেলের নরবলি দিতে চেয়ে আবেদন প্রশাসনে! ভাইরাল হল তান্ত্রিকের চিঠি
কুলদেবতাকে সন্তুষ্ট করতে নরবলি দিতে চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানালেন এক ব্যক্তি।
কুলদেবতাকে সন্তুষ্ট করতে নরবলি দিতে চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানালেন এক ব্যক্তি। বিহারের বেগুসরাইয়ের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যে চিঠি প্রশাসনের কাছে পাঠানো হয়েছে তা ভাইরাল হয়ে গিয়েছে। চিঠির প্রেরক ব্যক্তিকে গরু খোঁজা শুরু হয়েছে।

একটি ভিডিও-ও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে কুলদেবতার সন্তুষ্টির জন্য নিজের ছেলেকে বলি দেওয়ার কথা জানিয়েছেন সেই ব্যক্তি। ছেলে ইঞ্জিনিয়ার। আর নরবলি কোনও অপরাধ নয় বলেও বলতে শোনা গিয়েছে তাকে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সুরেন্দ্র প্রসাদ সিং। তিনিই গত ২৯ জানুয়ারি বেগুসরাইয়ের সাব ডিভিশনাল অফিসার সঞ্জীব কুমার চৌধুরীর কাছে চিঠি লিখে সেই আবেদন জানানো হয়েছে। সেই চিঠির স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে।
তান্ত্রিক সুরেন্দ্র ভিডিওতে বলছেন, মা কামাক্ষ্যার আদেশ পেয়েছেন তিনি। সবার প্রথমে নিজের সন্তানকে বলি দেবেন। কারণ ইঞ্জিনিয়ার হয়েও মন্দির তৈরিতে টাকা দিতে সে অস্বীকার করেছে। এমনকী ছেলেকে রাবণের সঙ্গেও তুলনা করেছেন তিনি।
এসডিও জানিয়েছেন, এটা গুরুতর বিষয়। নরবলি আইনত দণ্ডনীয়। সেই চিঠি ও তান্ত্রিকের খোঁজ চলছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications