ছিঃ!! 'থুথু দিয়ে' তৈরী হচ্ছে তন্দুরি রুটি? রেস্তোরাঁর চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল, নিন্দার ঝড় দেশ জুড়ে

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি খাবারের দোকানকে ঘিরে এক ভয়ংকর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। রুটি বানানোর সময় এক রেস্তরাঁ কর্মীর বিরুদ্ধে অস্বাস্থ্যকর কাজ করার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযুক্ত ওই খাবারের দোকানের নাম 'চিকেন পয়েন্ট'। দোকানটি গাজিয়াবাদের দুহাই (Duhai) এলাকায়, মধুবন বাপুধাম থানার অধীনে (Madhuban Bapudham police station area), র‍্যাপিড রেলের পিলার নম্বর ৭৫০ ( Rapid Rail Pillar No. 750)-এর কাছে অবস্থিত।

জানা গিয়েছে যে, গত শুক্রবার সন্ধ্যায় ওই রেস্তরাঁয় বন্ধুদের সঙ্গে খেতে গিয়েছিলেন হর্ষ চৌধুরী নামে এক যুবক। সেই সময় রুটি বানানোর জায়গায় কিছু অস্বাভাবিক আচরণ তাঁর চোখে পড়ে। সন্দেহ হওয়ায় তিনি তাঁর মোবাইলে ভিডিও রেকর্ড করেন।

প্রায় ১ মিনিট ২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় যে, এক কর্মী রুটি পরিবেশন করার প্রস্তুতি নিচ্ছেন। তার পাশেই আরেক কর্মী দাঁড়িয়ে, তিনি রুটি বেলছেন। জানা গিয়েছে যে, তাঁর নাম জাভেদ আনসারি। ভিডিওতে দেখা যাচ্ছে, রুটি হাতে নিয়ে তিনি মুখ খুব কাছে নিয়ে যাচ্ছেন, তারপর সেটি তন্দুরে ঢুকিয়ে দিচ্ছেন। এই দৃশ্য ঘিরেই শুরু হয়ে যায় বিতর্ক। অভিযোগ ওঠে যে, রুটি বানানোর আগে তাতে থুতু দেওয়া হয়েছে।

ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন যে, "স্বাস্থ্য আর নিরাপত্তার কথা ভেবে এমন দোকান বয়কট করা উচিত।" আরেকজনের মন্তব্য, "ভুল মানে ভুল। এর কড়া শাস্তি হওয়া দরকার।" আবার কেউ কেউ বিষয়টিকে ঘৃণ্য মানসিকতার উদাহরণ বলেও কটাক্ষ করেছেন।

তবে কিছু মানুষ আবার এই ঘটনার অন্য দিকও তুলে ধরেছেন। তাঁদের দাবি যে, ভিডিওতে থুতু নয়, শুকনো ময়দা ফুঁ দিয়ে সরানো হচ্ছিল। একজন মন্তব্য করেন, "স্পষ্ট দেখা যাচ্ছে, উনি ফুঁ দিচ্ছেন, থুতু দিচ্ছেন না।" কারও আবার যুক্তি, তন্দুরে রুটি ঠিকভাবে লাগানোর জন্য অতিরিক্ত শুকনো ময়দা ঝেড়ে ফেলা হয়।

ঘটনাটি ভাইরাল হওয়ার পর খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেয় পুলিশ। মধুবন বাপুধাম থানার পুলিশ রেস্তরাঁয় পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্ত জাভেদ আনসারিকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদও করা হয়। জানা গিয়েছে যে, তিনি মুরাদনগরের বাসিন্দা এবং প্রায় পাঁচ বছর ধরে ওই রেস্তরাঁয় কাজ করছেন বলে।

জানা গিয়েছে যে, 'চিকেন পয়েন্ট' রেস্তরাঁয় মোট আটজন কর্মী কাজ করেন এবং প্রতিদিন গড়ে প্রায় ৫০০ জন মানুষ সেখানে খেতে আসেন। এই ঘটনায় খাবারের মান এবং স্বাস্থ্যবিধি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ঘটনাটির তদন্ত এখনও চলছে। ভিডিওর সত্যতা এবং পুরো ঘটনার পেছনের বাস্তব কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+