ছত্তিশগড়ে বড় চমক কংগ্রেসের, মুখ্যমন্ত্রী হওয়ার পথে তাম্রধ্বজ সাহু!
ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী পদে নয়া চমক দিতে চলেছে কংগ্রেস। দলের বড় নেতা টিএস দেও অথবা রাজ্য সভাপতি ভূপেশ বাঘেলকে সরিয়ে দল মুখ্যমন্ত্রী করতে চলেছে কংগ্রেস নেতা তাম্রধ্বজ সাহুকে। এমনটাই সূত্রের খবর।
ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী পদে নয়া চমক দিতে চলেছে কংগ্রেস। দলের বড় নেতা টিএস দেও অথবা রাজ্য সভাপতি ভূপেশ বাঘেলকে সরিয়ে দল মুখ্যমন্ত্রী করতে চলেছে কংগ্রেস নেতা তাম্রধ্বজ সাহুকে। এমনটাই সূত্রের খবর।

ছত্তিশগড়ে কংগ্রেস ৬৮ টি আসনে জয়ী হয়েছে। বিজেপি জিতেছে ৯০টি আসনের মধ্যে মাত্র ১৫টিতে। আর সাতটিতে জয় পেয়েছে অজিত যোগীর জোট।
Chhattisgarh: Congress workers and leaders also gather outside Chhattisgarh PCC President Bhupesh Baghel's residence in Raipur. Chief Minister to be announced later today. pic.twitter.com/Pc3Nn3cD9j
— ANI (@ANI) December 15, 2018
এতবড় জয়ের পর সাহুর নাম সেভাবে সামনে আসেনি। টিএস দেও অথবা বাঘেলের নামই সামনে আসছিল। দলের সভাপতি রাহুল গান্ধীও এদের সঙ্গে বৈঠক করেছেন। মধ্যপ্রদেশ ও রাজস্থানে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়ে গেলেও সবশেষে এদিন এরাজ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা হতে চলেছে।
তাম্রধ্বজ সাহু ২০১৪ লোকসভা নির্বাচনে দুর্গ আসন থেকে লড়ে জয় পান। নিচুতলার কর্মীদের সঙ্গে নিবিড় রাজনৈতিক যোগাযোগের জন্য তিনি পরিচিত। তাঁকে মুখ্যমন্ত্রী করলে তা নিঃসন্দেহে বড় চমক হতে চলেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications