লকডাউন লঙ্ঘনকারীদের অদ্ভূত শাস্তি তামিলনাড়ু পুলিশের, হাসির ফোয়ারা সোশ্যাল মিডিয়ায়

লকডাউন লঙ্ঘনকারীদের অদ্ভূত শাস্তি তামিলনাড়ু পুলিশের, হাসির ফোয়ারা সোশ্যাল মিডিয়ায়

বিশেষজ্ঞরা বারবার জানাচ্ছে করোনা রুখতে একমাত্র দাউয়াই লকডাউন। কিন্তু তাও একাধিক রাজ্য থেকেই বারংবার লকডাউন অমান্যের অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই লকডাউন লঙ্ঘনকারীদের কড়া দাওয়াই দিতে কেন্দ্রের তরফে তৈরি হয়েছে বিশেষ আন্তঃরাষ্ট্রীয় দল।

কড় অবস্থান তামিলনাড়ুর ত্রিরুপ্পুর পুলিশের

কড় অবস্থান তামিলনাড়ুর ত্রিরুপ্পুর পুলিশের

এমতাবস্থায় লকডাউন অমান্যকারীদের জন্য কড়া অবস্থান নিতে দেখা গেল তামিলনাড়ুর ত্রিরুপ্পুর পুলিশকে। পাশাপাশি এর মাধ্যমে লকডাউন অমান্যকারীদের শাস্তির ক্ষেত্রে ও করোনা সম্পর্কে সচেতনতা দিতেও তাদের এই পদক্ষেপকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন অনেকে। মজার এই ভিডিওটির শেষে পুলিশের তরফে বারংবার সাধারণ মানুষকে মাস্ক পড়ার অনুরোধ করা হয়েছে এবং লকডাউন চলাকালীন সকলকেই তা যথাসাধ্য মেনে চলার কথাও বলা হয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মজার ভিডিও

পাপাপাশি ত্রিরুপ্পুর পুলিশের করা এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মাস্ক ছাড়া বাইরে বেরোনো ও লকডাউন অমান্যকরার জন্য তিন বাইক আরোহী যুবককে প্রথমে আটক করে পুলিশ। তার পর তাদেক একটি অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। সেখানে আগে থেকেই একজন করোনা আক্রান্ত হওয়ার ভান করে শুয়ে ছিল। যদিও ওই তিন যুবকের কাছে তা চিল অজানা।

ভিডিও বার্তায় বারবার করোনা প্রাদুর্ভাব নিয়ে সতর্কও করা হয়

ভিডিও বার্তায় বারবার করোনা প্রাদুর্ভাব নিয়ে সতর্কও করা হয়

করোনা আক্রান্তের সঙ্গে একই গাড়িতে পুলিশ তুলে দেওয়ায় প্রথমেই তারা বিপাকে পড়ে যায়। অনেকেই পালানোর চেষ্টা করে। উপায় না দেখে কেই কেউ গাড়ি জানলা দিয়ে ঝুলে পড়া চেষ্টা করে। কিছু সময় কাটানোর পর পুলিশ আধিকারিকেরা তাদের গাড়ি থেকে বের করে নেন এবং পুরো ঘটনা খুলে বলেন। একইসাথে তাদের লকডাউন মানার উপযোগীতা সম্পর্কেও খুলে বলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+