মিশরের পেঁয়াজ হার্টের পক্ষে ভাল! কারণ ব্যাখ্যা করলেন তামিলনাড়ুর মন্ত্রী
মিশরের পেঁয়াজের গুণ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তামিলনাড়ুর মন্ত্রী।
মিশরের পেঁয়াজের গুণ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তামিলনাড়ুর মন্ত্রী। ইতিমধ্যে নাফেডের মাধ্যমে তামিলনাড়ুতে মিশরের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তামিলনাড়ুর মন্ত্রী সেল্লুর কে রাজু বলেছেন, দু-একদিনের মধ্যেই রাজ্যে ৫০০ মেট্রিকটন পেঁয়াজ এসে পড়বে। তবে এনিয়ে গুজব ছড়িয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর দাবি, মিশরের পেঁয়াজে প্রচুর মাত্রায় সালফার থাকায় তা হৃদযন্ত্রের পক্ষে ভাল।

পেঁয়াজ পরখ করেছেন মুখ্যমন্ত্রী
মিশর থেকে আসা পেঁয়াজ অনেকদিন রাখাও যাবে। মন্তব্য করেছেন মন্ত্রী সেল্লুর কে রাজু। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী ওই পেঁয়াজের স্বাদ পরখ করেছেন। সাংবাদিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী পেঁয়াজের স্বাদ টেস্ট করে দেখতে আহ্বান করেন।

আস্তে আস্তে কমবে পেঁয়াজের দাম
মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, তামিলনাড়ুতে প্রধানত ছোট পেঁয়াজ ব্যবহার করা হয়। সেই পেঁয়াজের দাম আস্তে আস্তে কমে যাবে। কেননা আগামী মাসে ২৫ হাজার মেট্রিকটন পেঁয়াজ লাগানো হবে।

প্রতিবেশী রাজ্য থেকে আমদানি করা হবে
এছাড়াও রাজ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক থেকে পেঁয়াজ আমদানি করবে।

রাজ্যে লাগানো হচ্ছে পেঁয়াজ
মন্ত্রী জানিয়েছেন, রাজ্যয় কৃষি দফতর কৃষকদের কাছে ২৫ হাজার কেজি পেঁয়াজের বীজ দিয়েছে ৬০ হাজার একর জমিতে লাগানোর জন্য। পুদুকোট্টাই, থেনি, ইরোড, সালেম, শিবগঙ্গায় এবং রামানাথপুরমে এই পেঁয়াজ নাগানো হবে। এই পেঁয়াজই রাজ্যের ৯০ শতাংশ চাহিদা মেটাবে।












Click it and Unblock the Notifications