একুশের ভোটের দামামা বাজিয়ে ১৭১ জনের প্রার্থী তালিকা প্রকাশ এআইএডিএমকের

কয়েকদিন বাদেই ২০২১ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে চলেছে। তার আগে, একাধিক রাজ্যে বহু দলই প্রার্থী তালিকা ঘোষণা করছে। এদিন প্রার্থী তালিকা ঘোষণা করল এআইএডিএমকে। তামিলরাজ্যে বিজেপির এই জোটসঙ্গী এদিন ২৩৪ আসনের মধ্যে ১৭১ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

মোট কত আসনে ঘোষণা হল?

মোট কত আসনে ঘোষণা হল?

জানা গিয়েছে, ২৩৪ আসনের মধ্যে আজকের প্রার্থী ঘোষণার পর্ব নিয়ে মোট ১৭৭ টি আসনে প্রার্থী ঘোষিত হয়েছে। এর আগে তামিলরাজ্যের এআইএডিএমকের হাইপ্রোফাইল প্রার্থীদের নাম ঘোষিত হয়। ঘোষিত হয়েছে মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামীর নামও।

তামিলরাজ্যে কোন অঙ্কে বিজেপি-এআইএডিএমকে জোট?

তামিলরাজ্যে কোন অঙ্কে বিজেপি-এআইএডিএমকে জোট?

জানা গিয়েছে, তামিলনাড়ুতে বিজেপি জোটের মধ্যে থেকে ২০ টি আসনে লড়বে। অন্যদিকে, এআইএডিএমকে, পাট্টালি মাক্কাল কাতচি পিএমকে পার্টি লড়ছে ২৩৪ এর মধ্যে বাকি আসনের মধ্যে। পাট্টালি মাক্কাল কাতচি পিএমকে পাচ্ছে ২৩ আসন।

 ব্যাকফুটে এআইএডিএমকে?

ব্যাকফুটে এআইএডিএমকে?

প্রসঙ্গত, তামিলনাড়ুর বুকে জয়ললিতার একটি আলাদা ভোটব্যাঙ্ক ছিল। তাঁর জনপ্রিয়তায় ভর করে এর আগে এআইএডিএমকে বহু ভোট কুড়িয়েছে। তবে এবার খানিকটা কোণঠাসা এআইএডিএমকে। আগে, ২০১৬ সালে মসনদে এসে ছিল জয়ললিতার নেতৃত্বাধীন এআইএডিএমকে। তবে ভোটের আগের জনমত সমীক্ষায় তামিলভূমে এগিয়ে ডিএমকে জোট।

ধোঁয়াশা ১৪ আসন নিয়ে!

ধোঁয়াশা ১৪ আসন নিয়ে!

এদিকে তামিলনাড়ু নির্বাচনে এআইএডিএমকে ১৭১ জনের নামের তালিকা ঘোষণা করলেও, জোটে ১৪ টি আসন নিয়ে রয়এছে ধোঁয়াশা। সেক্ষেত্রে ৬ এপ্রিলের আগে বিজেপির জোটসঙ্গী কোনপথে হাঁটে তা দেখা যাক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+