ভক্তদের আবেদনে জেরবার থালাইভা, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রজনীকান্ত

নতুন বছরেই রাজনীতিতে পা রাখার কথা ছিল রজনীকান্তর। কিন্তু, কোনও রাজনৈতিক দল গঠন করবেন না বলে গত বছরের শেষেই জানিয়ে দেন তিনি। যদিও তাঁর এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন অনুরাগীরা। তিনি যাতে রাজনীতিতে যোগ দেন তার জন্য গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর অনুরাগীরা বিক্ষোভ দেখান।

বার বার রাজনীতিতে যোগ দেওয়ার অনুরোধ

বার বার রাজনীতিতে যোগ দেওয়ার অনুরোধ

তবে এভাবে বার বার রাজনীতিতে যোগ দেওয়ার অনুরোধ করে তাঁকে কষ্ট না দেওয়ার জন্য অনুরাগীদের কাছে অনুরোধ করেছেন তিনি। বছর চারেক আগে কিডনি প্রতিস্থাপন হয় রজনীকান্তের। তাই শরীরের কথা মাথায় রেখে তাঁকে রাজনীতিতে পা না রাখার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তবে সেই সময় রাজনীতিতে যোগ না দিলেও রাজনীতির ময়দানে নামার ইচ্ছেটা সুপ্তভাবে তাঁর মনের মধ্যেই রয়ে গিয়েছিল।

৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই দলের কথা ঘোষণার কথা ছিল

৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই দলের কথা ঘোষণার কথা ছিল

আর সেই কারণে গত বছর নভেম্বরে চেন্নাইতে তাঁর সংগঠন রজনী মাক্কাল মান্দ্রামের জেলা সম্পাদক সহ ৫২ জনকে নিয়ে বৈঠক করেছিলেন। নির্বাচনী রাজনীতিতে নামার ব্যাপারেও কথা হয়েছিল বলে জানা গিয়েছে। এরপরই ডিসেম্বরের শুরুর দিকে জানান, নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই দলের কথা ঘোষণা করবেন।

রাজনীতিতে পা রাখবেন না বলে অনুরাগীদের জানিয়ে দেন থালাইভা

রাজনীতিতে পা রাখবেন না বলে অনুরাগীদের জানিয়ে দেন থালাইভা

কিন্তু তাঁর সেই ইচ্ছের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় শরীর। হায়দরাবাদে পরবর্তী ছবি 'আন্নাথে'-র শুটিং চলাকালীন রক্তচাপ ওঠানামার সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হন তিনি। দু'দিন শহরের একটি হাসপাতালে ভরতি থাকার পর চেন্নাইতে নিজের বাড়িতে চলে যান। তারপরই রাজনীতিতে পা রাখবেন না বলে অনুরাগীদের জানিয়ে দেন তিনি।

যদিও থালাইভার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনুরাগীরা

যদিও থালাইভার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনুরাগীরা

যদিও থালাইভার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনুরাগীরা। আর সেই কারণে গতকাল চেন্নাইয়ের বিভিন্ন জায়গাতে বিক্ষোভ দেখান তাঁরা। এদিকে অনুরাগীদের এই ধরনের আচরণে খুবই কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন রজনীকান্ত। এ প্রসঙ্গে একটি বিবৃতিতে তিনি বলেন, 'রাজনীতিতে কেন যোগ দিতে পারব না সেই কারণগুলো আগেই বিস্তারিতভাবে জানিয়েছি। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। দয়া করে আমাকে বারবার একই অনুরোধ করে কষ্ট দেবেন না। অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে এই অনুষ্ঠান করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+