অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক, তাই নোড়া দিয়ে মাথা থেঁতলে স্বামীকে খুন করল স্ত্রী!
মাদুরাই, ১২ জুন : নোড়া দিয়ে মাথা থেঁতলে স্বামীকে খুন করলেন ৩৫ বছরের এক মহিলা। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাই জেলার ভাড়িপট্টিতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম চেল্লাপন্ডী। তাঁর বয়স ৩৮ বছর। তাঁর স্ত্রীর নাম সেলভি। দুই সন্তান রয়েছে। ছেলের বয়স ১৫ বছর ও মেয়ের বয়স ১৪ বছর।

পুলিশে সূত্রের খবর, চেল্লাপন্ডী কালাযাদুর সঙ্গে যুক্ত । এবং তার বেশ কয়েকটি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। আর তারই জেরেই প্রায় রোজই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত।
বৃহস্পতিবার রাতে চেল্লাপন্ডী মদ্যপ অবস্থায় বাড়িতে ঢোকে। এরপরেই স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পরে চেল্লাপন্ডী।
চেল্লাপন্ডীকে ঘুমের মধ্যেই নোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করে সেলভি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চেল্লাপন্ডীর। এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications