'চেন্নাইতে জলের চেয়ে সোনা সস্তা ', তামিলনাড়ুর জলসংকটের করুণ পরিস্থিতি তুলে ধরলেন সাংসদ

ধীরে ধীরে দক্ষিণ ভারতকে গ্রাস করছে জল সংকট আতঙ্ক। তামিলনাড়ুতে ইতিমধ্যেই জলের জন্য হাহাকার শুরু হয়ে গিয়েছে। এবছরের বর্ষায় তামিলনগরী চেন্নাইতে বৃষ্টিপাত কম হওয়ায় তা ক্রমেই খরার দিকে এগিয়ে যাচ্ছে।

ধীরে ধীরে দক্ষিণ ভারতকে গ্রাস করছে জল সংকট আতঙ্ক। তামিলনাড়ুতে ইতিমধ্যেই জলের জন্য হাহাকার শুরু হয়ে গিয়েছে। এবছরের বর্ষায় তামিলনগরী চেন্নাইতে বৃষ্টিপাত কম হওয়ায় তা ক্রমেই খরার দিকে এগিয়ে যাচ্ছে। এমন তথ্য দিয়েছে সেন্ট্রাল কমিশনের রিপোর্ট। আর পরিস্থিতি প্রসঙ্গে এবার মুখ খুললেন সেখানের বাম নেতা তথা সাংসদ টিকে রঙ্গরাজন।

বৃষ্টিপাতের কমতি

বৃষ্টিপাতের কমতি

১৩ জুন পর্যন্ত এই বছরে ৪১ শতাংশ বৃষ্টি কম হয়েছে তামিলনাড়ুতে। তার ফলে গোটা তামিলনাড়ু ভুগতে শুরু করে দিয়েছে জলসমস্যায়। গোটা পরিস্থিতি নিয়ে সংসদে এক প্রস্থ আলোচনাও হয়েছে।

 চেন্নাইয়ের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বাম সাংসদ!

চেন্নাইয়ের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বাম সাংসদ!

চেন্নাইয়ের পরিস্থিতি নিয়ে সংসদে মুখ খুলেছেন তামিলনাড়ুর বাম সাংসদ সিপিআই-এমের টিকে রঙ্গরাজন । সাংসদ রাজ্যসভায় জানিয়েছেন, গোটা চেন্নাইয়ের জনতার জলের অভাব মেটাচ্ছে ওয়াটার ট্যাঙ্কারগুলি। পুরসভা ও প্রাইভেট এজেন্সি থেকে জল দেওয়া হচ্ছে। 'এটাই সত্যি' বলে দাবি করে গোটা পরিস্থিতি তুলে ধরেন রঙ্গরাজন।

জলের চেয়ে সোনা সস্তা!

জলের চেয়ে সোনা সস্তা!

চেন্নাইয়ের পরিস্থিতি এতটাই সংকটজনক যে সেখানে সোনাও জলের থেকে সস্তা বলে কটাক্ষের সুর উঠ এসেছে বাম সংসদের কণ্ঠে। তিনি বলেন, 'প্রাইভেট এজেন্সির জলেরলদাম সোনার থেকে বেশি!' বাম সাংসদদের দাবি এমন সংকট আগে দেখা যায়নি। তামিলনাড়ুর পার্শ্ববর্তী রাজ্যগুলিরও উচিত তামিলনাড়ুর পাশে থাকা।

 শিবসেনার দাবি

শিবসেনার দাবি

সংসদে জলসংকট বিতর্ক নিয়ে শিবসেনার দাবি, আগামীর যুদ্ধ পৃথিবীতে জলের সমস্যা নিয়েই শুরু হবে। তার আগে থাকতে এবার সতর্ক হওয়া প্রয়োজন বলে দাবি করেছেন শিবসেনার সাংসদস অনিল দেশাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+