Train Accident: ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, এক্সপ্রেস-মালগাড়ি সংঘর্ষে পরপর কামরায় আগুন
Tamil nadu Train Accident: ফের রেল দুর্ঘটনা। তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মাইসোর-দ্বারভাঙ্গা বাগমতী এক্সপ্রেসের (Bagmati Express)। রেলের চেন্নাই ডিভিশনের কাভারাপেট্টাই স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনা (Express Goods train Collision)।
দুর্ঘটনার জেরে লাইনচ্যুত হয়ে যায় বাগমতী এক্সপ্রেসের কয়েকটি কামরা। সংঘর্ষের জেরে দুটি কামরায় আগুনও ধরে যায় বলে জানা গিয়েছে। প্রবল ঝাঁকুনির জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধারে চেন্নাই থেকে রওনা রিলিফ ভ্যান ও উদ্ধারকারী দলের।

শুক্রবার সন্ধের দিকে ঘটনাটি ঘটে। অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাগমতী এক্সপ্রেস। মালগাড়ির সঙ্গে সংঘর্ষে আচমকাই পরপর প্রবল ঝাঁকুনি হয়। তীব্রতা এতটাই ছিল যে শরীরে একাধিক আঘাত পান যাত্রীরা। সংঘর্ষের পরই যাত্রীদের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়।
জানা গিয়েছে, মাইসোর জংশন থেকে সকাল সাড়ে ১০ টায় বিহারের দ্বারভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয় এক্সপ্রেস ট্রেনটি। ঘণ্টায় ৭৫ কিমি বেগে আসছিল ট্রেনটি। অন্ধ্রপ্রদেশ সীমানার কাছে আসতেই মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ১২৫৭৮ বাগমতী এক্সপ্রেসের। দুর্ঘটনায় এক্সপ্রেসের ৪টি এসি কামরা লাইনচ্যুত হয়ে যায়।
প্রাথমিক তদন্ত সূত্রে জানা গিয়েছে, আচমকাই লুপ লাইনে বেঁকে যায় এক্সপ্রেসটি। প্রবল ঝাঁকুনি বুঝতে পারেন চালকসহ ক্রু সদস্যরা। সঙ্গে সঙ্গে ব্রেক কষতে যেতেই লুপ লাইনে থাকা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলের শীর্ষ আধিকারিকরা। দক্ষিণ রেলের জেনারেল ম্যানেজার ও চেন্নাইয়ের ডিআরএম পৌঁছে গোটা বিষয়ে তদারকি করেন।
VIDEO | Mysuru-Darbhanga Express met with an accident near Kavarapettai Railway Station in the Chennai Division, causing derailment of at least two coaches. More details awaited.
— Press Trust of India (@PTI_News) October 11, 2024
(Source: Third Party) pic.twitter.com/ukS2r9WicS
তামিলনাড়ুতে ভয়াবহ রেল দুর্ঘটনার খোঁজ নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দিল্লির ওয়াররুম থেকে রেল দুর্ঘটনার সমস্ত আপডেট নেন রেলমন্ত্রী। আটকে থাকা যাত্রীদের নিরাপদে গন্তব্য পৌঁছনোর জন্য রেলকে ব্যবস্থা নিতে নির্দেশ অশ্বিনীর।
দুর্ঘটনায় এখনও হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফে খোলা হয়েছে হেল্পলাইন। চেন্নাই ডিভিশনের জন্য হেল্পলাইন নম্বরগুলি হল ০৪৪ ২৫৩৫৪১৫১ ও ০৪৪ ২৪৩৫৪৯৯৫। এছাড়াও নিম্নলিখিত জায়গাগুলিকে খোলা হয়েছে হেল্পলাইন।
সমস্তিপুর: 06274 8102918840
দ্বারভাঙা: 06272 8210335395
দানাপুর: 9031069105
দীন দয়াল উপাধ্যায় জংশন: 7525039558
এদিকে দুর্ঘটনার জেরে ব্যাহত ট্রেন পরিষেবা। তিরুচিরাপল্লি থেকে হাওড়াগামী এক্সপ্রেস, এর্নাকুলাম-টাটানগর ও কাঁকিনাড়া-ধানবাদ স্পেশাল এক্সপ্রেসগুলিকে ঘুরপথে চালানো হতে পারে বলে জানিয়েছে রেল।












Click it and Unblock the Notifications