দেশের প্রথম রূপান্তরকামী মহিলা সাব-ইনস্পেক্টর
চেন্নাই, ৬ নভেম্বর : ধর্ম বৈষম্য নিয়ে দেশ জুড়ে বিতর্কের মাঝেই লিঙ্গ বৈষম্যকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে আরও সাবালক হল ভারতবর্ষ। আর সেই সূত্র ধরেই দেশ পেতে চলেছে প্রথম রূপান্তরকামী মহিলা পুলিশ সাব ইনস্পেক্টর। [ভারত পেল প্রথম 'রূপান্তরিত' কলেজ অধ্যক্ষা, মানবী বন্দ্যোপাধ্যায়]
মাদ্রাজ হাইকোর্ট এক যুগান্তকারী রায়ে 'তামিলনাড়ু ইউনিফর্মড সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ড'-কে (টিএনইউএসআরবি) নির্দেশ দিয়েছে, অবিলম্বে পৃথিকা যশীনি নামে এক রূপান্তরকামীকে কাজে নিয়োগ করতে।

মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কিষণ কউল ও বিতারপতি পুষ্পা সত্যনারায়ণের ডিভিশন বেঞ্চ একইসঙ্গে টিএনইউএসআরবি-কে নির্দেশ দিয়েছে, অবিলম্বে পরের চাকরির দরখাস্ত আহ্বানের সময়ে 'তৃতীয় লিঙ্গ'-এর উল্লেখ করতে।
এর আগে সাব ইনস্পেক্টর পদে চাকরির জন্য আবেদন করেন পৃথিকা। তবে তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয় পুলিশের তরফে। সঙ্গে সঙ্গে হাইকোর্টে আবেদন করেন পৃথিকা।
সব খতিয়ে দেখে পরীক্ষায় বসার অনুমতি দেয় আদালত। সেই লিখিত পরীক্ষায় পৃথিকা পাশও করেন। কিন্তু তারপরও আটকে দেওয়া হয় তাঁর আবেদন। ফের আদালতে জানালে সবদিক বিবেচনা করে আদালত পৃথিকার পক্ষেই রায় দিয়েছে।
আদালত জানিয়েছে, সাব ইনস্পেক্টর পদে যোগ দেওয়ার সবরকম যোগ্যতা রয়েছে আবেদনকারী পৃথিকা যশীনির। অবিলম্বে তাঁকে পদে নিয়োগ করতে হবে।
প্রসঙ্গত, এর আগে দুজন রূপান্তরকামী পুলিশে যোগ দিয়েছেন। তবে তারা কনস্টেবল পদে কাজ করছেন। সাব ইনস্পেক্টর পদে পৃথিকাই হতে চলেছেন সারা দেশে প্রথম।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications