দিতওয়া ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত তামিলনাড়ু, উড়ান স্থগিত, কলেজ স্কুলে ছুটি, উপকূলে লাল সঙ্কেত
উত্তর তামিলনাড়ু ও পন্ডিচেরির উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দিতওয়া। সমুদ্রের বুকে শক্তি সঞ্চয় করে আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে এই ঝড়। ফলে প্রশাসনের তরফে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা, উড়ান বাতিল, কলেজ স্কুলে ছুটি, উদ্ধার বাহিনীর মোতায়েন থেকে শুরু করে উপকূলবাসীদের জন্য বিশেষ নির্দেশিকা।
বর্তমানে ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার উপকূল ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থান করছে। শ্রীলঙ্কায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬৯, নিখোঁজ অন্তত ৩৪।

আইএমডির সর্বশেষ পূর্বাভাস আরও উত্তরে সরছে দিতওয়া ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ছয় ঘণ্টায় ৮ কিমি গতিতে উত্তর, উত্তর পশ্চিমমুখী হয়ে ঝড়টি আজ ভোরে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাংশে ও শ্রীলঙ্কার উত্তরে কেন্দ্রিত ছিল।
অবস্থান পন্ডিচেরি থেকে ৩০০ কিমি দক্ষিণ, দক্ষিণ পূর্বে চেন্নাই থেকে ৪০০ কিমি দক্ষিণে
রবিবার ভোরের মধ্যে ঝড়টি উত্তর তামিলনাড়ু, পন্ডিচেরি ও দক্ষিণ অন্ধ্র উপকূলে আরও ঘনিষ্ঠ হয়ে পৌঁছতে পারে। উপকূলে বাতাসের গতিবেগ বাড়ছে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া, যা শনিবার থেকে রবিবারের মধ্যে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে, দমকা হাওয়া হতে পারে ৯০ কিমি পর্যন্ত।
আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
ঝড়ের প্রভাব পড়েছে আকাশপথে। চেন্নাই বিমানবন্দরে শনিবার সারাদিনে নির্ধারিত ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মাদুরাই, তিরুচিরাপল্লি, থোথুকুড়ি, সেলম, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও জাফনার ফ্লাইটও বাতিল হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ঘূর্ণিঝড়জনিত প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত।
তামিলনাড়ু জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা বেশ কয়েক জেলায় ছুটি, আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস চেঙ্গালপট্টু, ভিল্লুপুরম, কুড্ডালোর, ময়িলাদুথুরাইয়ে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর জেলায় তীব্র বর্ষণসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সরকারি নির্দেশে আজ ছুটি
পেরাম্বলুর, তিরুভারুর, নাগাপট্টিনম, ময়িলাদুথুরাই, কুড্ডালোর, কাল্লাকুরিচি, পুডুক্কোট্টাই, পন্ডিচেরি ও কারাইকাল। ভিল্লুপুরম, তাঞ্জোর ও তিরুচি শুধু স্কুলে ছুটি, কলেজ চালু থাকবে।
পন্ডিচেরি সেন্ট্রাল ইউনিভার্সিটি শনিবারের সব পরীক্ষা স্থগিত করেছে, ক্লাসও বাতিল। মৎস্যজীবীদের কড়া সতর্কতা, নৌকা টেনে তীরে তুললেন হাজারো জেলে,
সমুদ্র ফুঁসছে তাই সমুদ্রে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ। তাঞ্জাভুর উপকূলে প্রায় ১,৫০০ মেকানাইজড নৌকা ও ২,০০০ এর বেশি দেশি নৌকা নিরাপদে তীরে বাঁধা হয়েছে।
রেসকিউ দল মোতায়েন পর্যটকদেরও নিষেধাজ্ঞা ১৬টি এসডিআরএফ ও ১২টি এনডিআরএফ দল রাজ্যের বিভিন্ন জেলায় প্রস্তুত রাখা হয়েছে। পাম্বান দ্বীপের ধনুশকোডি এলাকায় পর্যটকদের প্রবেশে নিষেধ জারি করা হয়েছে ১৯৬৪ এর করাল ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়েছিল এই অঞ্চল।
'অপারেশন সাগর বন্ধু'তে ত্রাণ পৌঁছল কলম্বোতে, দিতওয়ার তাণ্ডবে বিপর্যস্ত প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত। শনিবার ভারতীয় বায়ুসেনার একটি C-130J বিমান ১২ টন ত্রাণসামগ্রী নিয়ে কলম্বো পৌঁছেছে। টেন্ট, কম্বল, খাদ্যসামগ্রী, হাইজিন কিটসহ নানান সরঞ্জাম পাঠানো হয়েছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ ভারতের এই সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। প্রাক্তন বিদেশমন্ত্রী আলি সাবরিও ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এর আগে INS Vikrant ও INS Udaigiri যুদ্ধজাহাজে প্রথম দফার ত্রাণসামগ্রী পাঠায় ভারত।












Click it and Unblock the Notifications