Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১০৮ কিলো লঙ্কার গুঁড়ো মেশানো জলে স্নান পুরোহিতের! অমাবস্যায় কোন ফল লাভের আশায় ঘটল এমন

১০৮ কিলো লঙ্কার গুঁড়ো মেশানো জলে স্নান পুরোহিতের! অমাবস্যায় কোন ফল লাভের আশায় ঘটল এমন

শ্রাবণের অমাবস্যা রবিবারই পড়েছে । ৮ অগাস্ট থেকে দেশির বিভিন্ন প্রান্তে একাধিক রীতিনীতিতে পালিত হচ্ছে অমাবস্যাকে ঘিরে নানান উৎসব। উত্তর ভারতে এই অমাবস্যা হরিয়ালি অমাবস্যা নামে খ্যাত। আবার দক্ষিণ ভারতে এই অমাবস্যা আদি আমাবস্যা নামে পরিচিত। তামিলনাড়ুতে এই আদি অমাবস্যায় একাধিক রীতি পালিত হয়। এই দিনটিকে খুবই শুভ দিন বলে মনে করা হয়। একনজরে দেখা যাক, আদি অমাবস্যার মরশুমে তামিলনাড়ুর বুকে কী ঘটেছে?

আদি অমাবস্যা

আদি অমাবস্যা

আদি অমাবস্যা শুধু যে তামিলনাড়ুতে পালিত হয়, তা নয়। এই অমাবস্যার শুভ সূচনা ঘিরে কর্ণাটক, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশে একাধিক রীতিনীতি পালিত হয়। তামিলনাড়ুর ক্যালেন্ডারে আদি অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ দিক। আর সেই তিথিকে মাথায় রেখে পালিত হয়েছে আদি অমাবস্যা ঘিরে নানান ধরনের ঘটনা। কিন্তু তামিলনাড়ুর বুকে এমন এক ঘটনা ঘটে গিয়েছে যে , যা ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে।

১০৮ কিলো লঙ্কার গুঁড়ো মেশানো জলে স্নান

১০৮ কিলো লঙ্কার গুঁড়ো মেশানো জলে স্নান

তামিলনাড়ুর ধর্মপুরী জেলার নন্দপানহাল্লি গ্রাম। সেখানে বহুদিন ধরে চিরাচরিত রীতিতে আদি অমাবস্যা উপলক্ষ্যে একাধিক তাক লাগানো রীতিনীতি পালিত হয়। গ্রামের শ্রদ্ধা সহকারে দেবতা পেরিয়া করূপ্পাস্বামীকে পুজো করা হয়। এই দেবতার উদ্দেশে গ্রামে বহু কঠিন আচারবিধি পালিত হয়। কথিত রয়েছে, এই করূপ্পাস্বামীকে পুজো করলেই যাবতীয় পাপ দূর হয়। আর সেই কারণেই আদি অমাবস্যার দিন পালিত হয় করূপ্পাস্বামীর বিশেষ পুজো। আর সেই কারণেই দেবতার মন্দিরের পুজারী গোবিন্দন নিজে ১০৮ কিলো লঙ্কার গুঁড়ো মেশানো জল দিয়ে স্নান করলেন। তাঁর মাথায় এই লাল রক্তবর্ণের লঙ্কাগুঁড়ো মেশানো জল ঢেলে দেন বাকি পুরোহিতরা। তবে এই বিশেষ স্নানের নেপথ্যে রয়েছে একটি বড় কারণ।

কেন আয়োজিত হল লঙ্কা-যজ্ঞ!

কেন আয়োজিত হল লঙ্কা-যজ্ঞ!

প্রসঙ্গত, তামিলনাড়ুতে এই পেরিয়া করূপ্পাস্বামীকে পুজো করে আদি অমাবস্যার দিন পালিত হয়েছে লঙ্কা যজ্ঞ। সেই উৎসবের রীতিতে তাক লাগিয়ে মন্দিরের পুরোহিত নিজের গায়ে লঙ্কা গুঁড়োর জল ঢালেন। এই কর্মকাণ্ড করা হয়েছে এক বিশেষ ফল লাভের আশায়। মনে করা হয় , এমন কোনও দুঃসাহসিক কাণ্ড ঘটালে পেরিয়া দেবতা সন্তুষ্ট হন, আর তার হাত ধরে গ্রামবাসীকে তিনি রক্ষা করেন। গ্রামবাসীকে দুর্ভাগ্য আর দুরাত্মার হাত থেকে রক্ষা করতেই গ্রামের পুরোহিত এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গিয়েছে।

 কতটা ভয়ঙ্কর ছিল ঘটনা?

কতটা ভয়ঙ্কর ছিল ঘটনা?

জানা গিয়েছে, লঙ্কা গুঁড়োর জলে পুরোহিত গোবিন্দনকে যখন স্নান করানো হচ্ছে, তখন আশপাশে দাঁড়ানো মানুষজন নিঃশ্বাস নিতে পর্যন্ত সমস্যায় পড়ে যাচ্ছিলেন। লঙ্কা গুঁড়োর এতটাই ঝাঁঝ ছিল যে স্বাভাবিকভাবে মানু। নিঃশ্বাস নিতে পারছিলেন না। সেখানে গ্রামের পুরোহিত নিজের মাথায় এই জল ঢেলেছেন। পুরোহিতের এই লঙ্কাজলের স্নান দেখার জন্য সেখানে বহু মানুষের ভিড় দেখা গিয়েছে করোনা পরিস্থিতিতেও। এর আগে মন্দিরের পুরোহিত একটি কাস্তের মধ্যে দাঁড়িয়ে ভক্তদের দুঃখ দুর্দশার কথা শোনার মতো ঘটনাও ঘটিয়েছেন। এরপর ঘটে গেল এই লঙ্কা যজ্ঞের মতো ঘটনা।

 লঙ্কাজলে স্নানের পর কী ঘটল?

লঙ্কাজলে স্নানের পর কী ঘটল?

এদিকে, লঙ্কাজলে স্নানের পর যখন পুরোহিত গোবিন্দন কার্যত বিধ্বস্ত হয়ে পড়েন, তখনই দেখা যায়, গ্রামবাসীরা এগিয়ে এসে তাঁর গায়ে ঠান্ডা জল ঢালছেন।পুরোহিতের সারা শরীরে তখন লঙ্কার গুঁড়ো। প্রবল যন্ত্রণা আর জ্বালা হলেও, তা তিনি মুখে প্রকাশ করেননি বলে খবর। এরপর গ্রামবাসীরা তাঁকে জল ঢেলে সেই জ্বালা থেকে উদ্ধার করেন।

এখানে দেবতা কে দেওয়া হয় লঙ্কা

এখানে দেবতা কে দেওয়া হয় লঙ্কা

মূলত, পেরিয়া করূপ্পাস্বামী নামের দেবতাকে দুধ দিয়ে যেমন সন্তুষ্ট করা হয়, তেমনই তাঁকে পুজোর অর্চন হিসাবে দেওয়া হয় লঙ্কা। এমনকি এমন দেবতাকে লঙ্কা প্রসাদ হিসাবেও খেতে দেওয়া হয়। মনে করা হয় কুরূপের অধিকারী এই দেবতা মানুষের সমস্ত পাপ স্খলন করে দিতে পারেন, যদি তাঁকে দুঃসাহসিক কোনও কাজে মুগ্ধ করা যায়। আর সেই চিন্তা থেকেই এমন ভয়াবহ ঘটনা প্রতিবার আদি অমাবস্যায় ঘটে যায় তামিলনাড়ুতে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+