মানতে পারছিলেন না দুর্নীতি, ফেসবুকে পোস্ট করে আত্মহত্যার চেষ্টা পুলিশের এসআই-এর
সোশ্য়াল মিডিয়ায় দফতরের দুর্নীতি নিয়ে ক্ষোভপ্রকাশ করে আত্মহত্যার চেষ্টা করলেন পুলিশের এক সাব- ইন্সপেক্টর। ঘটনাটি ঘটেছেন তামিলনাড়ুর কোয়েম্বাটোরে।
সোশ্য়াল মিডিয়ায় দফতরের দুর্নীতি নিয়ে ক্ষোভপ্রকাশ করে আত্মহত্যার চেষ্টা করলেন পুলিশের এক সাব- ইন্সপেক্টর। ঘটনাটি ঘটেছেন তামিলনাড়ুর কোয়েম্বাটোরে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন শ্রীকান্ত জয়শ্রী নামে ওই পুলিশ আধিকারিক। বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে উচ্চ পদস্থ আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শ্রীকান্ত জয়শ্রীর অভিযোগ, উর্ধ্বতন কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা ঘুষ দিতে তাঁকে ভুয়ো বিলে সই করতে জোর করা হয়েছে। এছাড়াও আরও অনেক কাজ তাঁকে দিয়ে জোর করা করা হয়েছে, যা করতে তিনি রাজি ছিলেন না। সততার সঙ্গে কাজ করতে না পেরে তিনি অবসাদে ভুগছিলেন বলেও ফেসবুকে পোস্ট করেছেন তিনি। তাঁর অভিযোগ, গোটা দফতরেই দুর্নীতি চলছে। ট্রান্সপোর্টে থেকে ক্যানটিনের সামগ্রী কেনা, সবেতেই দুর্নীতি রয়েছে। সেই ছবি তুলে তিনি আইজি-কেও পাঠিয়েছিলেন বলে দাবি শ্রীকান্তের। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
এখানেই থেমে থাকেননি শ্রীকান্ত। ফেসবুক ভিডিওতে পোস্ট করে তাঁর দাবি, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায়, তাঁকে তামিলনাড়ু স্পেশাল ফোর্সের ১৫ ব্য়াটেলিয়নে পাঠিয়ে দেওয়া হয়। সুব্রমণী নামে একজনের নাম করে তাঁর অভিযোগ, এই পুলিশ আধিকারিক প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ঘুষ নেয়।
এদিকে শ্রীকান্ত জয়শ্রীর এই পোস্ট ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর দাবি, এই সব কারণে অবসাদগ্রস্ত হয়ে পরিবারের সঙ্গে দিওয়ালিও পালন করেননি তিনি। এই ভিডিও প্রকাশ্যে আসার পর গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications