ভারতের দক্ষিণ প্রান্তে ভয়াবহ জঙ্গি মডিউলের খোঁজ! পুলিশের জালে একাধিক

এবার ভারতের দক্ষিণপ্রান্তে খোঁজ মিলেছে এক ভয়াবহ জঙ্গি শিবিরের। সেখানেই জঙ্গি মডিউল ভারতে নাশকতার ছক কষেছিল বলে জানা গিয়েছে। আর এই ঘটনার খোঁজ মিলেছে সাম্প্রতিক পুলিশি তদন্তে।

এবার ভারতের দক্ষিণপ্রান্তে খোঁজ মিলেছে এক ভয়াবহ জঙ্গি শিবিরের। সেখানেই জঙ্গি মডিউল ভারতে নাশকতার ছক কষেছিল বলে জানা গিয়েছে। আর এই ঘটনার খোঁজ মিলেছে সাম্প্রতিক পুলিশি তদন্তে। দক্ষিণের রাজ্য তামিলনাড়ু পুলিশের তৎপরতায় চলা এক তদন্তে জানা গিয়েছে যে তামিলনাড়ুতে ঘাঁটি গেড়ে বসে চলেছিল এই জঙ্গিরা।

তামিলনাড়ুতে জঙ্গি শিবির

তামিলনাড়ুতে জঙ্গি শিবির

তামিলনাড়ুতে বসে নাশকতার ছক কষা মহম্মদ হানিফ গ্রেফতার হয়েছে কর্ণাটকের বেঙ্গালুরু থেকে। ২৯ বছরের হানিফ, ৩২ বছরের ইমরান খান, ২৪ বছরের মহম্মদ জইদ প্রত্যেকেই বেঙ্গালুরু থেকে গ্রেফতার হয়েছে। এরা তামিলনাড়ুতে বসে জেহাদের কার্যকলাপ চালাচ্ছিল বলে জানা গিয়েছে।

তামিল পুলিশের কাছে কোন তথ্য ছিল?

তামিল পুলিশের কাছে কোন তথ্য ছিল?

বিভিন্ন রাজ্য থেকে পাওয়া খবরে তামিলনাড়ু পুলিশ অনেক আগেই সতর্ক হয়ে যায়। গোটা তামিলনাড়ু জুড়ে চলে খোঁজ। জঙ্গিরা কোথায় কিভাবে রয়েছে, তা অনুসন্ধান করতে শুরু করে তামিল পুলিশ। আর পুলিশের কাছে জঙ্গিদের খোঁজ রয়েছে জানতে পেরেই জঙ্গিরা তামিলনাড়ু ছেড়ে পালায়।

একাধিক খুনে জড়িত জঙ্গিরা

একাধিক খুনে জড়িত জঙ্গিরা

গত ৩ ডিসেম্বর তামিলনাড়ু ছাড়ে ওই ৩ জঙ্গি। একই সময়, পুলিশের কাছে খবর আসে, একাধক সাম্প্রদায়িক দ্বন্দ্বে ওই জঙ্গিরা একের পর এক খুন করেছে তামিলনাড়ুতে। শুরু হয়ে যায় খোঁজ। এরপরই বেঙ্গালুরু থেকে শুরু হয় গ্রেফতারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+