তামিলনাড়ুর ১৪ জেলায় জারি অ্যালার্ট! প্রবল বৃষ্টির পূর্বাভাস
গোটা দেশের বেশিরভাগ এলাকায় যখন প্রবল ঠান্ডার প্রতাপ,তখন তামিলভূমে প্রবল ঝড় বৃষ্টির দাপট শুরু হয়েছে। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে আগামী ২ থেকে ৩ দিন প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিকে, ইতিমধ্যেই বৃষ্টির পরিমাণ সেখানে বাড়তে শুরু করে দিয়েছে। বর্ষণের জেরে বহু ঘরবাড়ি ভাঙার খবর আসতে শুরু করেছে। এদিকে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ুর ১৪ টি জেলায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হয়েছে। চেন্নাই সহ একাধিক জায়গায় তামিলনাড়ুতে জারি হয়েছে এই সতর্কতা। নভেম্বর মাসে যেখানে সাধরণত ভারতের বিস্তীর্ণ ভূভাগ ঠান্ডায় নিজেকে মুড়িয়ে নেয় , সেখানে দক্ষিণের রাজ্যে প্রবল বর্ষণের দুর্যোগের আশঙ্কা রয়েছে। প্রবল বর্ষণ হতে পারে চেন্নাইতেও। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।

রিজিওনাল মেটেরিওলজিক্যাল সেন্টার জানিয়েছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তা ২৪ ঘণ্টার মধ্যে ঘনীভূত হয়ে সাগরে ফুঁস উঠতে শুরু করবে। মূলত যে ঘূর্ণাবর্ত দেখা গিয়েছে তা, বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকা সংলগ্ন জায়গায় রয়েছে বলে জানা যাচ্ছে। এদিন রিজিওনাল মেটেরিওলজিক্যাল সেন্টারের দেওয়া পূর্বাভাসে তেমনই বলা হয়েছে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর পূর্ব দিকে এগিয়ে যেতে পারে। তামিলনাড়ু উপকূলে ১১ নভেম্বরের মধ্যে এই নিম্নচাপ ফুঁসে উঠতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ময়দানে নেমেছে এনডিআরএফ। নীচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক জায়গায় উদ্ধারের কাজ করছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখে বিভিন্ন দিকে নজর রাখছে পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা।
চেন্নাইয়ের আকাশের অবস্থা সাধারণত মেঘলা থাকতে পারে। মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝড়, কখনও কখনও ভারী, কিছু এলাকায় হালকা বর্ষণ ঘটতে পারে বলে জানা গিয়েছে। যদিও গত কয়েক দিনের মুষলধারে বৃষ্টির কারণে চেন্নাইয়ের অনেক অংশ প্লাবিত হয়েছিল, শিল্প এস্টেট, যেখানে মাইক্রো এবং ছোট ইউনিট রয়েছে, তাদের কার্যক্রমে আংশিক প্রভাব দেখেছে। ইতিমধ্যেই তামিলনাড়ুর ২৫০ টি বাড়ি ভেঙে গিয়েছে বর্ষণের জেরে। বর্ষণের জেরে আমবাত্তুর শিল্প রাজ্য এলাকায়, কয়েকটি নিচু এলাকা বাদে, বেশিরভাগ ইউনিট তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে আবহাওয়া প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও, সোমবার চেন্নাই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা সময়সূচী অনুযায়ী অব্যাহত ছিল। এদিকে, সোমবার রাজ্য সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ুতে। চেন্নাই এবং এর আশেপাশের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications