করোনার সেকেন্ড ওয়েভের মাঝেই ভারতে হাজির আরেক মহামারী, একাধিক রাজ্যে জারি সতর্কতা

করোনার সেকেন্ড ওয়েভের মাঝেই ভারতে হািজর আরেক মহামারী, একাধিক রাজ্যে জারি সতর্কতা

করোনা ভাইরাস গোটা দেশে মহামারী। তার দাপটে এখনও কাবু গোটা বিশ্ব। ভারতের করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালিয়ে যাচ্ছে।এরইমধ্যে আরেক মহামারী হানা দিয়েছে দেশে। সাক্ষাৎ যমদূত সেই মহামারীর নাম ব্ল্যাক ফাঙ্গাস। কেন্দ্র ইতিমধ্যেই রাজ্যগুলিকে এই মারণ ব্যাধী নিয়ে সতর্ক করেছিল। তারপরেই অসম, ওড়িশা এবং তামিলনাড়ু এই তিন রাজ্য ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী বলে ঘোষণা করেছে।

করোনার সেকেন্ড ওয়েভে

করোনার সেকেন্ড ওয়েভে

করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভের ধাক্কায় বিপর্যস্ত গোটা দেশ। আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও রাশ টানা যাচ্ছে না মৃতের সংখ্যায়। প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে করোনায় মৃত্যু। আজও করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কা গ্রামীণ এলাকায় সবচেয়ে বেশি পড়েছে এবং সেকারণেই গ্রামীণএলাকায় বেশি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ব্ল্যাক ফাঙ্গাস

ব্ল্যাক ফাঙ্গাস

করোনার সেকেন্ড ওয়েভের মাঝেই চুপি সাড়ে ঢুকে পড়ছে আরেক মারণ সংক্রমণ সেটা ব্ল্যাক ফাঙ্গাস। মূলক করোনা থেকে কেরে ওঠা ব্যক্তিদের শরীরেই দেখা মিলছে এই মারণ ভাইরাসের। ইতিমধ্যেই একাধিক রাজ্যে এই মারণ ছত্রাকের সংক্রমণে বহু মানুষের প্রাণ গিয়েছে।অর্থাৎ দেখা যাচ্ছে করোনা মুক্ত হয়েও রেহাই নেই ব্ল্যাক ফাঙ্গাস থেকে নিজেদের রক্ষা করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মহামারী আইনের আওতায় রাখার নির্দেশ

মহামারী আইনের আওতায় রাখার নির্দেশ

ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাতে বলা হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসকে হালকা করে দেখার কোনও কারণ নেই। মহামারী আইনের আওতায় এনে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কাজ করতে হবে। রাজ্যগুলির সব সরকারি হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এবং চিকিৎসকদেরও নির্দিষ্ট গাইডলাইন মেনে চিকিৎসা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মহামারী ঘোষণা

মহামারী ঘোষণা

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ পাওয়ার পরেই তিন রাজ্য ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী বলে ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছে অসম, ওড়িশা এবং তামিলনাড়ু। যদিও এই তিন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের বলি এখনও তেমন লক্ষ্য করা যায়নি। সবচেয়ে বেশি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে মহারাষ্ট্রে। সেখানে ১৫০০ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গিয়েছেন ৯০ জন। পশ্চিমবঙ্গেও ব্ল্যাক ফাঙ্গাস হানা দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+