নাবালিকা প্রেমিকার ঘরে মাঝরাতে ঢোকার অপরাধ! ভয়ঙ্কর পরিণতি হল প্রেমিকের
তামিলনাড়ুতে গণপিটুনির শিকার হয়ে মরতে হল প্রেমিককে।
প্রেমিকা নাবালিকা। বয়স ১৬ বছর। তবে প্রেম কি বয়সের কথা মাথায় রাখে! সেকথা মাথায় রাখেননি বছর ২৭ এর কে ধর্মরাজও। সুযোগ পেয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে ঢুকে পড়েছিলেন তার ঘরে। আর সেই অপরাধে গণপিটুনির শিকার হয়ে মরতে হল তাঁকে।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নামাক্কল জেলার পল্লীপলায়ম এলাকায়। পুলিশ জানিয়েছে, ধর্মরাজের প্রেমিকা নবম শ্রেণির পর আর পড়াশোনা করেনি। সে স্থানীয় একটি মিলে কাজ করত। ধর্মরাজের সঙ্গে তার প্রেম জমে উঠেছিল। ধর্মরাজ তার বাড়িতে আসত।
তবে ধর্মরাজের কথা জানার পরে মেয়েটির পরিবারের লোকেরা মেলামেশা করতে বারণ করেন। বাড়িতেও আসতে বারণ করা হয়। কারণ ধর্মরাজ অন্য জাতের ছিলেন।
কিন্তু তা সত্ত্বেও ধর্মরাজ মেয়েটির বাড়িতে যাচ্ছিলেন। রবিবার রাত দুটো নাগাদ ধর্মরাজকে ধরে ফেলেন মেয়েটির বাড়ির লোক। পিছনের দরজা দিয়ে ঢুকেছিলেন ধর্মরাজ। বাইরে এজুমালাই নামে এক বন্ধুকে অপেক্ষায় রেখেছিলেন।
সেখানেই ধর্মরাজকে ধরে গণপিটুনি শুরু হয়। পালানোর চেষ্টা করেও তিনি পালাতে পারেননি। প্রেমিকার বাড়ির লোকই তাঁকে পিটিয়ে মেরে ফেলেন বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।












Click it and Unblock the Notifications