কীসের ভিত্তিতে রাজ্যগুলো নীতি পরিবর্তন করবে, ‘ফ্রিবি’ বিতর্কে কেন্দ্রকে কটাক্ষ তামিলনাড়ুর অর্থমন্ত্রীর
কীসের ভিত্তিতে রাজ্যগুলো নীতি পরিবর্তন করবে, ‘ফ্রিবি’ বিতর্কে কেন্দ্রকে কটাক্ষ তামিলনাড়ুর অর্থমন্ত্রীর
বিভিন্ন রাজ্যের বিনামূল্যে পরিষেবা বা বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া নিয়ে নতুন করে তরজা শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে বিনামূল্যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন। দেশের একাধিক রাজ্য সরকার স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে একাধিক পরিষেবা দিয়ে থাকেন। এর বিরোধিতা করেছিল কেন্দ্র। এটা বন্ধ করা উচিত বলেও কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল। এর তীব্র বিরোধিতা আগেই করেছিল দিল্লির কেজরিওয়ালের সরকার। এবার সেই রাস্তায় হাঁটল তামিলনাড়ু। ফ্রিবি বা বিনামূল্যে পরিষেবা বা পণ্য দেওয়ার প্রতিশ্রুতিকে সমর্থন করে তামিলনাড়ুর অর্থমন্ত্রী কেন্দ্রকে এক হাত নিলেন। এই বিষয়ে মতামত দেওয়ার জন্য কেন্দ্রের মন্ত্রীদের আদৌ যোগত্যা রয়েছে কি না, সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ফ্রিবি আদতে কী
বিনামূল্যে কোনও পরিষেবা বা পণ্য দেওয়াকেই ফ্রিবি বলা হয়ে থাকে। ভারতে নির্বাচনের আগে রাজনৈতিক নেতারা জনগণের সমর্থন টানতে একাধিক প্রতিশ্রুতি দিয়ে থাকেন। অনেক রাজ্যসরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বিনামূল্যে একাধিক পরিষেবা দিয়ে থাকে। তাকেই ফ্রিবি বলা হয়ে থাকে। অনেকক্ষেত্রে পড়ুয়াদের ট্যাব, সাইকেল বা বিনামূল্যে পানীয় জলের পরিষেবা দেওয়ার মতো প্রতিশ্রুতি নির্বাচনের আগে রাজনৈতিক নেতারা দিয়ে থাকেন। সেই রাজনৈতিক দলগুলো সকার গঠনের পর অনেকক্ষেত্রে প্রতিশ্রুত রক্ষা করে একাধিক পরিষেবা বিনামূল্যে দেয়। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ফ্রিবি-এর তীব্র সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, এইধরনের প্রতিশ্রুতি ভারতের আর্থনীতি ক্রমেই বিপদের দিকে এগোচ্ছে। বিনামূল্যে দেওয়া পরিষেবার জন্য রাজ্যগুলোর অর্থনীতি ধ্বংস হচ্ছে।

তীব্র বিরোধিতা তামিলনাড়ুর অর্থমন্ত্রী
ফ্রিবি নিয়ে কেন্দ্র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন তামিলনাড়ুর অর্থমন্ত্রী পালানিভেল থিরাগারাজন। সংবাদমাদমাধ্যনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'এই ধরনের জন্য যে মন্তব্য করা হয়েছে, তার জন্য আদৌ কোনও একটি সংবিধানিক ভিত্তি রয়েছে? কিংবা আপনার অর্থনীতিতে কোনও বড় ডিগ্রি রয়েছে? কিংবা অর্থনীতিতে নোবেল পেয়েছেন? অথবা আপনাদের ট্র্যাক রেকর্ড খুব ভালো। যদি এগুলোর মধ্যে কিছুই যদি আপনার না থাকে, সেই ক্ষেত্রে এই ধরনের মন্তব্য আপনার মানায় না। আপনারা দেশের ঋণের সুদ কমাতে পারেননি। বরং তা দিনে দিনে বেড়ে চলেছে।' থিরাগারাজন বলেন, 'অর্থনীতির দিক থেকেই তামিলনাড়ুর প্যারামিটার কেন্দ্রের থেকে অনেক ভালো। আমরা কেন্দ্রীয় কোষাগারে ব্যাপক অঙ্কের অর্থ জমা করি। তারপরেও আপনারা আমাদের কাছ থেকে কী চান। কিসের ভিত্তিতে রাজ্যের নীতি পরিবর্তন করব' বলেও তিনি প্রশ্ন তোলেন।

কেন্দ্রের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ
কেন্দ্রের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছে ডিএমকে। এর আগে আপ সরকার কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, রাজ্য সরকারের বিনামূল্যে পরিষেবা জনকল্যান মূলক। রাজ্যের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বিনামূল্যে পরিষেবায় রাজ্যের অর্থনীতি ধ্বংসের কারণ, কেন্দ্রের এই মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে ডিএমকের আগেই আম আদমি পার্টি আদালতের দ্বারস্থ হয়েছিল।












Click it and Unblock the Notifications