নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ড দিতে ফাঁসুড়ে হওয়ার আবেদন তামিলনাড়ুর কনস্টেবলের

তামিলনাড়ুর রামনাথপুরম জেলার হেড কনস্টেবল চিঠি লিখেছেন তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিরেক্টর জেনারেল অব পুলিশকে। তিনি ইচ্ছাপ্রকাশ করেছেন যাতে তাঁকে দিল্লির জেলে ফাঁসুড়ে হিসেবে কাজে লাগানো হয়। নির্ভয়া কাণ্ডের ফাঁসির সাজাপ্রাপ্ত অপরাধীদের প্রাণভিক্ষার আর্জি খারিজ হলে এই কাজটাই করতে চান এই পুলিশ কনস্টেবল।

এই কনস্টেবলের নাম সুভাষ শ্রীনিবাসন। তিনি রামনাথপুরমে হেড কনস্টেবল হিসেবে কাজ করছেন। নির্ভয়া মামলায় দোষীদের মৃত্যুদণ্ড দিতে ফাঁসুড়ে পাওয়া যাচ্ছে না। এই কথা তিনি জানার পরেই এগিয়ে এসে নিজে থেকেই এই আবেদন করেছেন।

নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ড দিতে ফাঁসুড়ে হওয়ার আবেদন

চিঠিতে তিনি লিখেছেন, তাঁকে কোনও টাকা দিতে হবে না। তিনি স্বেচ্ছায় এই কাজটি করবেন। তবে এই প্রথম নয়, এর আগেও সুভাষ শ্রীনিবাসন খবরে এসেছেন নানাভাবে।

এর আগে বিভিন্ন বিজ্ঞাপন এজেন্সিগুলি বিজ্ঞাপনের জন্য গাছের মধ্যে পেরেক পুঁতে দিত। একদিন অভিযান চালিয়ে সেগুলি নির্মূল করে তিনি খবরে এসেছিলেন। এছাড়া দরিদ্রদের জল সরবরাহ করা এমনকী অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের মৃতদেহ সৎকারের কাজ করেও এর আগে সংবাদ শিরোনামে এসেছেন এই পুলিশ কনস্টেবল। এবার নির্ভয়া কাণ্ডে ফাঁসুড়ের কাজ করতে নিজে থেকেই এগিয়ে এলেন তিনি।

প্রসঙ্গত, নির্ভয়া কাণ্ডে ফাঁসির সাজা মকুবের আর্জি এখন রাষ্ট্রপতির বিচারাধীন। স্বরাষ্ট্রমন্ত্রক থেকেও আবেদন জানানো হয়েছে যাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই মৃত্যুদণ্ডের সাজা মকুব না করেন। এখন রাষ্ট্রপতির দফতর সবুজ সঙ্কেত দিলে সাজাপ্রাপ্তদের অন্তিম পরিণতি স্থির হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+