বিহারের পরিযায়ী শ্রমিকদের ভাই বলে সম্বোধন, অভয় দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন শনিবার অন্যান্য রাজ্য থেকে অভিবাসী শ্রমিকদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিহারের পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ভাই বলে সম্বোধন করে তাঁদের অভয় দিলেন তিনি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, আমরা বিহারের পরিযায়ী শ্রমিকদের ভাইয়ের মতো রক্ষা করব। বিহার থেকে আসা পরিষায়ী শ্রমিকদের উপর হামলার গুজব ঠেকাতে সোশ্যাল মিডিয়ার উপরও নজরদারি চালানো হচ্ছে।
বিহার ও তামিলনাড়ু উভয় রাজ্যের পুলিশই তৎপর। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন শনিবার অন্যান্য রাজ্য থেকে অভিবাসী শ্রমিকদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিহারের শ্রমিকদের উপর হামলার টার্গেট করা নিয়ে যে সমস্ত প্রতিবেদন প্রকাশ্যে এসেছে, তার বিরোধিতা করে তা জাল বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, "অভিবাসী শ্রমিকদের ভয় পাওয়ার দরকার নেই। যদি কেউ আপনাকে হুমকি দেয় তবে হেল্পলাইনে কল করুন। তামিলনাড়ু সরকার এবং তামিলনাড়ুর জনগণ ভিনরাজ্য থেকে আসা সমস্ত ভাইদের রক্ষা করবে। তাঁরা রক্ষা করতে তৎপর।
তামিলনাড়ু ও বিহার প্রশাসনের তরফে রাজ্যের বিহার থেকে পরিযায়ী শ্রমিকদের উপর হামলার বিষয়ে গুজব ছড়ানো নিয়ে সতর্ক করেছে। এই ভুয়ো খবরে শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে প্রশাসনিক আধিকারিকরা বর্ণনা করেন। এই খবরের জেরে বিহার বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের অফিস সূত্রে জানানো হয়েছে, বিহারের প্রশসনিক কর্তারা অভিবাসী শ্রমিকদের সঙ্গে দেখা করতে চাইছেন। সেইসঙ্গে জানানো হয়েছে, বিহার থেকে অভিবাসী শ্রমিকদের উপর হামলার গুজব ঠেকাতে উভয় রাজ্যের পুলিশ সোশ্যাল মিডিয়ার উপর নিবিড়ভাবে যোগাযোগ রাখছে। এই আতঙ্ক ছড়ানোর পিছনে রয়েছে হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ ফরোয়ার্ড করা। এমনটাই মনে করা হচ্ছে প্রশাসনের তরফে।
তামিলনাড়ুর জেলা কালেক্টররা হিন্দিতে আবেদন করেছেন, অভিবাসী শ্রমিকদের ভয় না পেতে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সমস্ত শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা সভা করেছেন। এবং তামিলনাড়ুতে একটি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁর মন্ত্রিসভার পক্ষ থেকে।
বিহার উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তামিলনাড়ু পুলিশ স্পষ্ট করেছে যে ভিডিওগুলি ভিত্তিহীন। বিহারের পরিযায়ী শ্রমিকদের তামিলনাড়ুতে টার্গেট করা হচ্ছে বলে গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি করা হচ্ছে। প্রচার করা হচ্ছে যে বিহারের মানুষ তামিলনাড়ুতে আর নিরাপদ নয়।
বিহার পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা তামিলনাড়ু পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছেন। তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, ভিডিওগুলি জাল এবং বিভ্রান্তিকর। কিছু পুরানো ব্যক্তিগত বিরোধের ভিডিও শুট করে ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications