প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা , আম্মার মৃত্যুসংবাদে শোকস্তব্ধ তামিলনাড়ু

৭৪ দিনের লড়াই শেষ। প্রয়াত হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

চেন্নাই, ৫ ডিসেম্বর : প্রয়াত হলেন তামিলনাড়ুর ৬ বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা। সন্ধ্যায় টিভি চ্যানেলের খবর ঘিরে বিভ্রান্তি ছড়ালেও মধ্যরাতে হাসপাতালের তরফে নেত্রীর মৃত্যুর খবর ঘোষণা করে দেওয়া হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

জে জয়ললিতার জীবনী একনজরে

জয়ললিতা সম্পর্কে এই তথ্যগুলি সিংহভাগ মানুষ জানেন না

রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকে অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। সোমবার সকাল থেকেই হাসপাতালের তরফে অত্যন্ত সঙ্কটজনক ঘোষণাও করা হয়।

চেন্নাইয়ের প্রয়াত জয়ললিতা,হাসপাতালের সামনে কান্নার রোল সমর্থকদের

গত ২২ সেপ্টেম্বর জ্বর ও ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে হাসপাতালে ভজ্ঞতি হয়েছিলেন তিনি। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থান কখনও উন্নতি হয়, কখনও অবনতি হয়। সোমবার সকাল থেকেই তাকে ইসিএমও যন্ত্রের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়।

শেষ ৭৫ দিন হাসপাতালে কাটিয়ে যেভাবে পরলোকে জে জয়ললিতা

জয়া সকলের অনুপ্রেরণা, আম্মার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী মোদীর বার্তা

মঙ্গলবার মধ্যরাতে অ্যাপোলো হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয় ৫/১২/২০১৬ তারিখ রাত ১১ টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আম্মা।

চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে যেখানে আম্মা এতদিন ভর্তি ছিলেন গতকাল রাত থেকেই সেখানে ভিড় বাড়তে শুরু করে। এআইএডিএমকে দলের কর্মী সমর্থকরা কান্নায় ভেঙে পড়েন। সোমবার বিকেলের দিকে বেসরকারি সূত্রে আম্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হুড়োহুড়ি পরে যায় হাসপাতালের বাইরে। ব্যারিকেট ভেঙে হাসপাতালে ঢোকার চেষ্টা চালায় আম্মা সমর্থকরা। হাসপাতালের বাইরে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।

আম্মার মৃত্যুর খবরে তামিলনাড়ুর স্কুল কলেজে ৩ দিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা দফতর। পাশাপাশি ৭ দিনের শোকদিবস ঘোষণা করেছে রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+