নির্বাচনের আগে 'মাস্টারস্ট্রোক'! ভোটের পরও সরকার চালাবে তাঁর দল, আশা মুখ্যমন্ত্রীর
ভোটের দামামা বেজে গিয়েছে তামিলনাড়ুতে। আর সেই রাজ্যে নির্বাচনী বিধি লাগুর আগেই কৃষকদের মন জয় করতে মাস্টারস্ট্রোক দিলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী এডাপাড্ডি পালানিস্বামী। একদিন আগেই তিমি ঘোষণা করেন, রাজ্যের ১৬ লক্ষ কৃষকের ঋণ মুকুব করা হবে। আর তাঁর আশা এই ঘোষণার জেরে তাঁর দল সরকারে টিকে যাবে।

আমি যেখানেই যাচ্ছি মানুষের ঢল নামছে
শুক্রবার তামিলনাড়ু বিধানসভায় রাজ্যপালের ভাষণের ধন্যবাদজ্ঞাপন সূচক বক্তব্যে মুখ্যমন্ত্রী পালানিস্বামী বলেন, 'আমি যেখানেই যাচ্ছি মানুষের ঢল নামছে। সবাই আমাদের সরকারের জনমুখী প্রকল্পের গুণগান গাইছে। মানুষ চাইছে যে নির্বাচনের পরও আমাদের সরকারই টিকে থাকুক। মানুষের সিদ্ধান্তই হবে ঈশ্বরের ইচ্ছা।'

১৬ লক্ষ কৃষকের ঋণ মুকুব
এদিকে একদিন আগেই ১৬ লক্ষ কৃষকের প্রায় ১২ হাজার ১১০ কোটি টাকার ঋণ মুকুব করেন এআইএডিএমকে প্রধান পালানিস্বামীর। সারা দেশেই কৃষক আন্দোলন নিয়ে চাপে রয়েছে বিজেপি সরকার। এই আবহে তামিলনাড়ুতে কংগ্রেস ও ডিএমকের প্রচারে কৃষক ভোটব্যাঙ্ক নিয়ে চিন্তিত বিজেপির জোট সঙ্গী এআইডিএমকে।

স্ট্যালিনের বিরুদ্ধে তোপ দেগেছেন পালিনাস্বামী
সরকারের নির্দেশ অনুযায়ী কৃষকদের সমস্ত ঋণ মকুব করা হল। তামিলনাড়ুতে ৭০ শতাংশ মানুষ কৃষি কাজের সঙ্গে জড়িত। আর সামনেই বিধানসভা নির্বাচন, তাই কৃষকদের মন পেতে নিজেদের ভোটব্যাঙ্ক বাড়াতে এই বিশেষ ঘোষণা করেছেন সেরাজ্যের মুধ্যমন্ত্রী। এরই সঙ্গে ডিএমকের প্রধান স্ট্যালিনের বিরুদ্ধে তোপ দেগেছেন পালিনাস্বামী।

ডিএমকের পর্দা ফাঁস
তিনি বলেছেন, 'ডিএমকের সরকার কৃষকদের বিনামূল্যে দুই-একর করে জমি দেবে বলেছিল চাষবাসের জন্য। সেটা পুরোটাই ভাওতা ছিল, এআইডিএমকে কোনও ভাওঁতা দেয় না।' পাশাপাশি তিনি আরও বলেন, '১০ বছর সরকারে না থাকার জেরে বর্তমানে ক্ষুধার্থ ডিএমকে নেতারা। সরকারে এলে ওরা সব লুটে নেবে। তাই আমি নিশ্চিত যে নির্বাচনের পরও তাই আমাদের দলই সরকার চালাবে।'

২০২১-এ এগিয়ে কে?
এদিকে ২০২১এর বিধানসভা ভোটের সমীক্ষা বলছে তামিলনাড়ুতে ভরাডুবির সম্মুখীন হতে হবে এআইএডিএমকের। শরিক বিজেপির সঙ্গে এমনিতেই বনিবনা নেই এআইএডিএমকের। তার ওপর সি ভোটারের সমীক্ষা বলছে কংগ্রেস, ডিএমকেদের ইউপিএ জোট ১৫৮ থেকে ১৬৬ টি আসন পাবে। এআইএডিএমকে, বিজেপির এনডিএ পাবে মাত্র ৬০ থেকে ৬৮ টি আসন। এমতাবস্থায় কৃষি ঋণ মুকুবের মাস্টারস্ট্রোক দিয়ে নিজেদের পালে হাওয়া টানতে চাইছে এআইএডিএমকে।












Click it and Unblock the Notifications