টাইমস নাও-এর জনমত সমীক্ষা কী বলছে, কে জিতবে তামিলনাড়ু-পণ্ডিচেরি
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল কেমন হতে চলেছে তার একটা আভাস দেওয়ার চেষ্টা করল টাইমস নাও। তাঁদের তরফে একটি জনমত সমীক্ষার ফলাফল এদিন প্রকাশ করা হয়েছে, তাতে ইঙ্গিত রয়েছে, এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল কেমন হতে চলেছে সেই সম্পর্কে। পাশাপাশি পণ্ডিচেরির জনমত সমীক্ষাও তুলে ধরা হয়েছে একইসঙ্গে।

আগামী ৬ এপ্রিল এক দফায় তামিলনাড়ুতে ভোট হবে। ১৯৬৭ সালের পর থেকে তামিলনাড়ুর রাজনীতিতে কখনও এআইএডিএমকে অথবা ডিএমকে শাসনভার সামলেছে। তবে গত কয়েকবছরে স্থানীয় ছোটদলগুলিও উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে। যার মধ্যে অন্যতম টিটিভি দিনাকরণের এএমএমকে।
কংগ্রেস, বামদলগুলিকে সঙ্গে নিয়ে ভালো ফলের আশায় বুক বেঁধেছে এমকে স্তালিনের ডিএমকে। এদিকে ২০১৬ সালের ফলাফলের পুনরাবৃত্তি করতে চাইছে ই পালানিস্বামীর এআইএডিএমকে।
টাইমস নাওয়ের জনমত সমীক্ষা চলেছে ১৭ ও ২২ মার্চ মোট ৮৭০৯ জনের ওপরে। তাতে দেখা যাচ্ছে, ডিএমকের নেতৃত্বাধীন ইউপিএ জোট ১৭৩ থেকে ১৮১ টি আসন পেতে পারে।
এদিকে এআইএডিএমকের নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে ৪৫ থেকে ৫৩ টি আসন। এছাড়া এমএনএম ১-৫টি আসন, এএমএমকে ১-৫টি আসন, অন্যান্যরা ০-৪টি আসন পেতে পারে।
শুধু বেশি আসন পাওয়াই নয়, মুখ্যমন্ত্রী হিসাবেও এগিয়ে রয়েছেন ডিএমকে-ক এমকে স্তালিন। ৪৩.১ শতাংশ মানুষ চাইছেন তিনি মুখ্যমন্ত্রী হোন। পালানিস্বামীকে চাইছেন ২৯.৭ শতাংশ মানুষ। এছাড়া শশীকলাকেও ৮.৪ শতাংশ মানুষ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছেন।
এদিকে পণ্ডিচেরিতে দেখা যাচ্ছে উল্টো ফল। ৩০টি আসনের মধ্যে ১৯-২৩টি আসন পেয়ে প্রথমবার ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ওদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ পেতে চলেছে ৭-১১টি আসন।
ভোট শতাংশের বিচারে পণ্ডিচেরিতে এনডিএ ৪৭.২ শতাংশ ভোট পেতে পারে। ইউপিএ পেতে পারে ৩৯.৫ শতাংশ ভোট। স্থানীয় ছোটদলগুলি বিশেষ সুবিধা করতে পারবে না বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications