একুশের ভোট যুদ্ধে বাজিমাত করতে জোট গঠন বিজেপির! ঘোষণা জেপি নাড্ডার
বর্তমানে দু'দিনের তামিলনাড়ু গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই আবহেই শনিবার মাদুরাইতে দাঁড়িয়ে সেরাজ্যের নির্বাচনের আগেই জোট নিয়ে পাকাপাকি ঘোষণা করলেন জেপি নাড্ডা। এদিন তিনি জানিয়ে দেন যে আসন্ন নির্বাচনে বিজেপি লড়বে এআইএডিএমকে-র হাত ধরেই।

এদিন মাদুরাইয়ের বিখ্যাত মিনাক্ষী মন্দিরে যান জেপি নাড্ডা। তারপর সেখান থেকেই যোগ দেন দলের কোর কমিটির বৈঠকে। সেখানেই বিজেপির নেতার সঙ্গে দেখা করেন নাড্ডা। এরপর আরও অনেকগুলি দলীয় সভা-বৈঠকে যোগদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেই সভাতেই এআইএডিএমকে-র সঙ্গে বিজেপির জোটের ঘোষণা করেন নাড্ডা।
এর আগে চেন্নাই গিয়ে তামিলনাড়ুতে জোট নিয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের উপস্থিতিতেই এআইএডিএমকে ঘোষণা করেছিল যে আগামী বছরের বিধানসভায় বিজেপির সঙ্গে জোট অটুট থাকতে চলেছে তাদের।
তবে এরপরও বিজেপি-এডিএমকে দ্বন্দ্ব জারি ছিল। এই প্রসঙ্গে এআইএডিএমকে সাংসদ তথা দলের ডেপুটি কোঅর্ডিনেটর কেপি মুনুস্বামী এদিন বলেন, বিজেপি যদি তামিলনাড়ুতে সিনিয়র জোট সঙ্গী হওয়ার চেষ্টা করে, তাহলে কোনও সর্বভারতীয় দলের সঙ্গে তারা জোট গড়বে না। তবে সব দ্বন্দ্ব মিটিয়ে শেষ পর্যন্ত জেপি নাড্ডা জোটের ঘোষণা করলেন।












Click it and Unblock the Notifications