পোট্রোল-দুধের দাম কমানোর প্রতিশ্রুতি! তামিলনাড়ু জয়ের লক্ষ্যে ৫০০টি 'অঙ্ক' স্ট্যালিনের

তামিলনাড়ুতে এখন ডিএমকের হাওয়া বইছে, এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এই আবহে এবার দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল এমকে স্ট্যালিন। এদিন স্ট্যালিনের ইস্তেহারে মোট ৫০০টি প্রতিশ্রুতি রয়েছে। তাঁৎ মধ্যে অন্যতম হল পেট্রোল-ডিজেলের দাম কমানো, দুধের দাম কমানো। এছাড়াও সম্পত্তি কর কমানোর প্রতিশঅরুতি রয়েছে। উল্লেখ্য, এর আগে শুক্রবারই ১৭৩ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেন ডিএমকে প্রেসিডেন্ট এমকে স্ট্যালিন।

পোট্রোল-দুধের দাম কমানোর প্রতিশ্রুতি! তামিলনাড়ু জয়ের লক্ষ্যে ৫০০টি অঙ্ক স্ট্যালিনের

প্রার্থী তালিকা প্রকাশের পরেই দেখা যাচ্ছে কোলাথুর আসনটি থেকে লড়তে চলেছে স্ট্যালিন। অন্যদিকে স্ট্যালিন পুত্র উধায়নিধি চিপক আসন থেকে লড়তে চলছেন। এছাড়াও রয়েছে আরও একাধিক চমক। এদিকে ডিএমকে-র প্রার্থী তালিকা প্রকাশের পরেই জোর চর্চা শুরু হয়েছে তামিলনাড়ুর রাজ্য-রাজনীতিতে।

তামিলনাড়ুর ২৩৪টি আসনেই প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছে ডিএমকে-কংগ্রেস জোট। তার মধ্যে ১৮৭টি আসনে লড়বে স্তালিনের দলের দলের প্রতীকেই দাঁড়াবে জোট প্রার্থীরা। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালের অগাস্ট মাসে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির মৃত্যুর পরেই ডিএমকে-র দলীয় দায়ভার হাতে তুলে নেন এমকে স্ট্যালিন। এমনকী তারপর থেকে গোটা রাজ্যজুড়ে ডিএমকে-র সাংগঠনিক শক্তিও যে বেড়েছে তা স্বীকার করে নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আগামী ৬ এপ্রিল নির্বাচন রয়েছে তামিলনাড়ুতে। এদিকে একুশের আসন্ন বিধানসভা ভোটে তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোট আগেই ঠিক হয়েছিল। কিছুদিন আগেই আসন রফাও চূড়ান্ত হয়ে যায়। যাতে ডিএমকে তাঁদের জোটসঙ্গী কংগ্রেসকে ২৫ টি আসন ছেড়েছে। স্থির হয় ১৮০ টি আসনে প্রার্থী দেবে ডিএমকে।পাশাপাশি অন্য দুই জোটসঙ্গী ইন্ডিয়ান মুসলিম লিগ এবং এমএমকে-কেও যথাক্রমে ৩ টি ও ২ টি করে আসন ছাড়া হয়েছে।

একইসাথে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি এবং থল তিরুমাওয়ালভানের বিদুথলাই চিরুঠাইগাল কাচি (ভিসি) প্রত্যেকে ছয়টি আসন পেয়েছে। পাশাপাশি কঙ্গুনাডু মুন্নেত্রা কাজগাম তিনটি আসনে লড়াই করবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি টিএমকে, ফরোয়ার্ড ব্লক, এটিপি এবং এমভিকে একটি করে আসন লড়বে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+