দিল্লির পর তামিলনাড়ু, পুলিশের তল্লাশি অভিযানে ধরা পড়ল ৩১ জন বাংলাদেশের অনুপ্রবেশকারী

অবৈধ অনুপ্রবেশের অভিযোগের ভিত্তিতে ভারতের তামিলনাড়ুতে ৩১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হল এবার। দিল্লির পর এবার দক্ষিণী রাজ্য থেকে গ্রেফতার করা হল এই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের। এ রাজ্যের কোয়েম্বাটুর 'সন্ত্রাস দমন শাখা'র (এটিএস) সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

কোয়েম্বাটুর অ্যান্টি টেরোরিজম স্কোয়াড তিরুপুরে অবৈধভাবে থাকার জন্য ৩১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। একটি গোপন তথ্যের ভিত্তিতে, শনিবার পুলিশ সুপার ভি বদ্রিনারায়ণের নেতৃত্বে বেশ কয়েকটি এটিএস দল জেলার বিভিন্ন স্থানে ভাড়া করা ঘরে তল্লাশি চালায় যেখানে অভিবাসী শ্রমিকরা বসবাস করছিল। সেখান থেকেই এই ৩১ জনকে গ্রেফতার করা হয়।

bangladeshi

যা জানা যাচ্ছে, তল্লাশির পর, গ্রামীণ পাল্লাদম এলাকা থেকে ২৮ জনকে এবং তিরুপুর শহরের বীরপান্ডি ও নাল্লুর থেকে অন্যদের গ্রেফতার করা হয়। তারা সকলেই পশ্চিমবঙ্গের শ্রমিকের ছদ্মবেশে গত কয়েক মাস ধরে তিরুপুরের টেক্সটাইল ইউনিটে কাজ করছিলেন।

যা জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যায় অবৈধ বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে তিরুপুর জেলার পাল্লাদামের কাছে অরুলপুরম এলাকায় অভিযান চালায় এটিএস। অভিযানে একটি ভাড়া বাড়িতে অবস্থান করা ২৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বৈধ বাংলাদেশি পরিচয়পত্র এবং আসল আধার কার্ড বাজেয়াপ্ত করে পুলিশ।

পুলিশ জানায়, অনেক ভারতীয় এজেন্ট বাংলাদেশি নাগরিকদের তিরুপুর টেক্সটাইল ইউনিটের কাজে যোগদান করিয়ে দিয়েছে। আধার কার্ড পেতে এবং তিরুপুরে চাকরির জন্য এসব বাংলাদেশি নাগরিকরা এজেন্টদের মোটা টাকা দিয়েছে বলেও অভিযোগ। রবিবার তাদেরকে পাল্লাদাম থানায় হস্তান্তর করা হয়।

এছাড়া এটিএসের আরও দুটি দল তিরুপুর শহরের বীরাপান্ডির কাছে মুরুগাম পালায়াম এলাকায় দুই বাংলাদেশি এবং তিরুপুর শহরের নাল্লুরের কাছে সেবান্থাপালায়াম থেকে আরও এক বাংলাদেশি নাগরিককে আটক করে। পরে তাঁদের কথায় অসঙ্গতি মেলায় তাঁদেরকেও গ্রেফতার করে এসটিএস। ওই তিন অভিযুক্তকে বীরাপান্ডি ও নাল্লুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে তিরুপুরে অবৈধ প্রবেশ এবং থাকার জন্য মামলা দায়ের করেছে। তাদের চেন্নাইয়ের পুজাল সেন্ট্রাল কারাগারে রাখা হবে বলে জানা যাচ্ছে। আর একই সাথে পুলিশের তরফে এও জানানো হয়েছে, এই ঘটনার পর আরও অনুপ্রবেশকারী বাংলাদেশি সন্ধানের জন্য তল্লাশি অভিযান চালানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+