প্যানিক বাটন–সিসিটিভি, মহিলাদের সুরক্ষা জোরদার করতে চেন্নাইয়ের ৫০০ টি বাসে নয়া পরিষেবা চালু
প্যানিক বাটন–সিসিটিভি, মহিলাদের সুরক্ষা জোরদার করতে চেন্নাইয়ের ৫০০ টি বাসে নয়া পরিষেবা চালু
এবার মেয়েদের নিরাপত্তা তথা সুরক্ষাকে জোরদার করতে উদ্যোগ নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। শনিবার মুখ্যমন্ত্রী আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই)–এনাবেল প্যানিক বাটন সহ সিটিটিভি সার্ভিল্যান্স প্রকল্পের সূচনা করেন। এই এআই যুক্ত সিসি ক্যামেরা প্যানিক বাটন থাকবে চেন্নাইয়ের ৫০০টি বাসে। শিশু ও মহিলাদের সুরক্ষা উন্নয়নের এটি একটি অংশ বলে জানানো হয়েছে।

নির্ভয়া সিটি প্রকল্প
নির্ভয়া সিটি প্রকল্পের অন্তর্গত রাজ্য পরিবহন বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে এই পরিষেবা শহরের ২,৫০০টি বাসে দেওয়া হবে এবং প্রথম পর্যায়ে মেট্রো শহরের ৫০০টি বাসে চারটে প্যানিক বাটন, এআই সহ মোবাইল নেটওয়ার্ক ভিডিও রেকর্ডিং (এমএনভিআর) ও প্রত্যেক বাসে তিনটে করে সিসি ক্যামেরা রাখা হবে। এই এমএনভিআর ফোরজি জিএসএম সিম কার্ডের মাধ্যমে একটি ক্লাউড-ভিত্তিক নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে সংযুক্ত হবে।

এটা কীভাবে কাজ করবে?
১) সফরের সময় কোনও অসুবিধা, অস্বাচ্ছন্দ্য বোধ বা হুমকি জাতীয় কোনও কিছুর সম্মুখীন হলে মহিলা যাত্রীরা পুরো ঘটনা রেকর্ডিংয়ের জন্য প্যানিক বাটন টিপতে পারেন।
২) এটা করার পর, অ্যালার্ম বা সতর্কতা চলে যাবে কন্ট্রোল সেন্টারে, এর পাশাপাশি বাসে হওয়া ঘটনার ভিডিও রেকর্ডিংও সেখানে পৌঁছে যাবে। এই অ্যালার্মের সাহায্যে, কন্ট্রোল সেন্টারের অপারেটর পরিস্থিতির ওপর নজর রাখবেন এবং এরপর পরবর্তী পদক্ষেপের দিকে অগ্রসর হবেন।
৩) কন্ট্রোল সেন্টারের সঙ্গে শহরের পুলিশ ও গ্রেটার চেননাই কর্পোরেশনের সঙ্গে যোগ থাকবে।
৪) রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের অন্তর্গত ৩১টি বাস ডিপো ও ৩৫টি বাস টার্মিনাসকে এই নজরদারির আওতায় নিয়ে আসা হবে।
৫) এই প্রকল্পটি নিখোঁজ ব্যক্তিদের সনাক্তকরণ এবং অপরাধীদের সনাক্তকরণ এবং জিসিসি, পরিবহন বিভাগ এবং পুলিশের অন্যান্য কাজগুলিতে সহায়তা করবে।

২০০ জনকে নিয়োগ পত্র
রাজ্য সচিবালয়ে পরিবহন মন্ত্রী এসএস শিবাশঙ্করের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা পরিষেবা লঞ্চ করার পাশাপাশি পরিবহন বিভাগের ২০০ জন কর্মীদের নিয়োগ পত্রও দেন।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications