দেশজুড়ে বিজেপি-র ভরাডুবির পর পাল্টা গর্জন রাজনাথের, পদ্ম শিবিরকে তোপ অখিলেশের

উপনির্বাচনে দেশজুড়ে বিজেপি ধরাশায়ী হওয়ার পর বিজেপি- নেতা কর্মীদের উদ্দেশে এক উৎসাহের বার্তা দিলেন রাজনাথ সিং। তিনি এদিন বলেন, 'ভবিষ্যতে একটা বড় লাফের জন্য , দু' পা পিছিয়ে আসা প্রয়োজন।

উপনির্বাচনে দেশজুড়ে বিজেপি ধরাশায়ী হওয়ার পর বিজেপি- নেতা কর্মীদের উদ্দেশে এক উৎসাহের বার্তা দিলেন রাজনাথ সিং। তিনি এদিন বলেন, 'ভবিষ্যতে একটা বড় লাফের জন্য , দু' পা পিছিয়ে আসা প্রয়োজন। ' এদিকে, উত্তর প্রদেশে বিজেপি-র হারের পর গেরুয়া শিবিরকে কার্যত তুলধোনা করেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব।

দেশজুড়ে বিজেপি-র ভরাডুবির পর পাল্টা গর্জন রাজনাথের, পদ্ম শিবিরকে তোপ অখিলেশের

অখিলেশ জানান, উত্তর প্রদেশে আখ চাষিদের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি সরকার। তিনি বলেন,বিজেপি সরকার খালি কথা বলছে তারা কত টাকা সাহায্য় করেছে আখ চাষিদের, অথচ আখ চাষিরা শুধুমাত্র নিজেদের বকেয়া চেয়েছেন। অনেক দিন ধরেই আখ চাষিরা সরব হওয়ার চেষ্টা করেছেন । তবে বিজেপির প্রতারণার জেরে তা তারা করতে পারেননি। উল্লেখ্য, আখচাষের সঙ্গে যুক্ত কৃষকরা অনেকদিনধরেই বিজেপি-র প্রতারণা নিয়ে আওয়াজ তুলতে চেয়েছিলেন। অখিলেশের দাবি, নির্বাচনের ইস্যুকে অন্যদিকে ঘোরাবার জন্য সমস্ত রকমের চেষ্টা বিজেপি করেছে। তবে তার শেষ রক্ষা হয়নি।

প্রসঙ্গত, আজ ১০ বিধানসভা ও ৪ লোকসভা আসনের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। পাঞ্জাবের শাহকোট, উত্তরাখণ্ডের থারালি, মেঘালয়ের আম্পাতি, কেরলের চেনগান্নুর, বিহারের জোকিহাট, ঝাড়খণ্ডের গোমিয়া, সিল্লি, পশ্চিমবঙ্গের মহেশতলা, উত্তরপ্রদেশের নূরপুর, মহারাষ্ট্রের পালুস কাড়েগাঁওয়ে ও কর্ণাটকের আরআর নগরের ফলা ফল সামনে আসে । এছাড়াও উত্তরপ্রদেশের কৈরানা, মহারাষ্ট্রের ভাণ্ডারা-গোন্ডিয়া, পলঘর ও নাগাল্যান্ডের একটিমাত্র লোকসভা আসনের ফলাফলও এদিন সামনে এসেছে। উপনির্বাচনে এদিন ব্যাপক ভরাডুবি হয় বিজেপি-র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+