অবৈধ গাড়ি পার্কিং-এর ঘটনা দেখলেই, এই কাজটি করুন, মিলবে আর্থিক পুরস্কার
এবার থেকে যেখানেই আবৈধ কার পার্কিং দেখবেন , বা যদি কারোর গাড়ির অবৈধভাবে পার্ক করতে দেখেন, তাহলে অযথা আর বচসায় না গিয়ে শুধু একটি ছবি তুলুন ঘটনার !
এবার থেকে যেখানেই অবৈধ কার পার্কিং দেখবেন , বা যদি কারোর গাড়ির অবৈধভাবে পার্ক করতে দেখেন, তাহলে অযথা আর বচসায় না গিয়ে শুধু একটি ছবি তুলুন ঘটনার ! লাভ আপনারই, তাতেই জিতে যাবেন পুরস্কার। আর যে সে পপরস্কার নয়, খোদ কেন্দ্রীয় পরিবহণমন্ত্রকের থেকেই মিলবে আর্থিক মূল্যের পুরস্কার।

কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, কোথাও যদি অবৈধ গাড়ি পার্কিং এর ঘটনা ঘটে, তাহলে তার ছবি তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠালেই মিলবে জরিমানার অর্থ থেকে ১০ শতাংশ টাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ পুলিশ বা পরিবহণমন্ত্রকের কাছে এই ছবি পাঠাতে হবে। অবৈধ গাড়ি পার্কিং এর জন্য ৫০০ টাকার জরিমানা নেওয়া হবে, দোষীর কাছ থেকে।
এদিন নয়াদিল্লিতে এক সভায় নীতিন গড়করি জানান, তাঁর নিজের মন্ত্রকের পার্কিম লট তৈরির জন্য ১৩ টি দফতরের অনুমোদন প্রয়োজন। তাঁর 'লজ্জা' লাগে, যে তাঁর নিজের মন্ত্রকেরই একটি অটোমেটেড পার্কিং লট তৈরিতে এত সময়ের অপেক্ষা করতে হয়। এছাড়াও তিনি বলেন, যে বড় প্রতিষ্ঠানের সামনে ভালোমতো গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকা দরকার।












Click it and Unblock the Notifications