লোকসভায় শপথ রাহুল গান্ধীর, সংবিধান বই হাতে বললেন, " জয় হিন্দ, জয় সংবিধান "
গতকাল থেকেই সংবিধান বই হাতে নিয়ে দেখা যাচ্ছে রাহুল গান্ধীকে৷ আজও সেই বই হাতেই দেখা গেল তাঁকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ মঙ্গলবার লোকসভা সাংসদ হিসেবে শপথ নিলেন।
শপথ নেওয়ার সময়ও তাঁর হাতে সংবিধান বইটিই ছিল। লোকসভার শাসক ও বিরোধী দুই বেঞ্চের দিকেই তিনি সেই সংবিধান দেখিয়েছেন। তিনি " জয় হিন্দ, জয় সংবিধান " স্লোগান দিয়ে শপথগ্রহণ শেষ করেন।

রাহুল তাঁর শপথগ্রহণ শেষ করার সঙ্গেই বিরোধীরা স্লোগান দেন। তাঁকে আবার বেঞ্চে আসার জন্য স্বাগত জানানো হয়। ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন গতকাল ২৪ জুন শুরু হয়েছিল। গতকাল ও আজ ২৫ জুন নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এবারে বিরোধীরা নির্বাচনে জিতে শক্তিশালী হয়েছেন। বিরোধী সত্যি ঐক্য দেখা যাচ্ছে দেশজুড়ে। সংসদের ভিতরে ও বাইরে বিজেপি বিরোধিতা তুমুল পর্যায়ে চলছে। গতকাল ইন্ডিয়া জোটের সাংসদরা লোকসভা ভবনে শপথ বাক্য পাঠ করেছেন। সেই সময় সংসদ ভবনের বাইরে বিরোধীরা বিক্ষোভ দেখিয়েছেন।
এবার কংগ্রেস প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে। লোকসভায় রাহুল গান্ধী সংসদের প্রধান বিরোধী দলনেতা হওয়ার দৌড়ে এগিয়ে। তাঁকেই ইন্ডিয়া জোট বিরোধীদের প্রধান মুখ হিসেবে বাছাই করবেন। তা এক প্রকার নিশ্চিত।
মোদী বিরোধিতা রাহুল গান্ধী এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। এবারের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর যথেষ্ট জনসমর্থন দেখতে পাওয়া যায়। দুটি লোকসভা আসন থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন রাহুল। বলা ভালো, নরেন্দ্র মোদীর থেকেও বেশি ভোটের ব্যবধানে রাহুল জয়ী হয়েছেন।
এবারে গণতন্ত্র ও সংবিধান রক্ষা করা তাদের অন্যতম কাজ। এই দাবি রাহুল গান্ধী করছেন। গতকালও তাঁকে সংবিধান বই হাতে দেখতে পাওয়া যায়। আজও সংবিধান বই হাতে নিয়েই তিনি শপথ বাক্য পাঠ করলেন।












Click it and Unblock the Notifications